37.2 C
Kolkata

জল নেই, তবু রোজ শেভ! সেটে আমিরের সঙ্গে পরিচালকের তুমুল কথাকাটি, কেন?

Must Read

ওয়েব ডেস্ক: ভারতীয় সিনেমার (Indian Cinema) মাইলফলক ‘লগান’-এর (Lagaan) শুটিং ঘিরে সামনে এল এক চমকপ্রদ তথ্য। গুজরাতের (Gujrat) ভুজে খরাপীড়িত এলাকায় শুটিং চলাকালীন তীব্র পানীয় জলের সংকট! তবুও নায়ক আমির খান নাকি প্রতিদিন দাড়ি কামাতেন! আর এই নিয়েই পরিচালক আশুতোষ গোয়ারীকরের (Ashutosh Gowariker) সঙ্গে তৈরি হয়েছিল তীব্র মতবিরোধ।

ছবির গল্প অনুযায়ী, ভুবন এমন এক গ্রামের বাসিন্দা যেখানে বছরের পর বছর বৃষ্টি নেই, চরম খরা। সেই বাস্তবতায় গ্রামের মানুষের চেহারায় ক্লান্তি, অগোছালোভাব থাকাই স্বাভাবিক। ঠিক এখানেই আপত্তি তোলেন আশুতোষ। তাঁর যুক্তি ছিল, এমন পরিস্থিতিতে ভুবনের একেবারে পরিপাটি, দাড়িহীন চেহারা বাস্তবতার সঙ্গে খাপ খায় না।

আরও পড়ুন: পর্দায় মোদি, হলজুড়ে উল্লাস! ‘ধুরন্ধর ২’-এর কোন দৃশ্যে চমক দিলেন প্রধানমন্ত্রী?

কিন্তু আমির ছিলেন নিজের ভাবনায় অনড়। চরিত্রের লুক নিয়ে আগে থেকেই স্পষ্ট পরিকল্পনা ছিল তাঁর। এক সাক্ষাৎকারে তিনি জানান, ভুবনের সাজপোশাক নিয়ে শুরু থেকেই তিনি আলাদা করে ভাবছিলেন এবং সেই ধারণা থেকেই সরে আসতে চাননি।

সবচেয়ে অবাক করার বিষয়, যেখানে শুটিং হচ্ছিল, সেখানে এতটাই জলাভাব ছিল যে ইউনিটের সদস্যরা কেনা জল খেতেন, এমনকি সেই জল দিয়েই স্নানও করতে হত! সেই পরিস্থিতিতেও আমিরের প্রতিদিন শেভ করা নিয়ে স্বাভাবিক ভাবেই বিতর্ক তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য সব মতভেদ পেরিয়েই তৈরি হয় ‘লগান’ যা আজও ভারতীয় সিনেমার ইতিহাসে এক অনন্য উদাহরণ।

Latest News

১৮ জুলাইয়ের মধ্যে সুরুচি সংঘের জমি খালির নোটিস এলআইসির

কলকাতা: এবার আরও বিপাকে বিশ্বাস ব্রাদার্স। ১৮ জুলাইয়ের মধ্যে সুরুচি সংঘ (Suruchi Sangha) খালি করার নির্দেশ দিল এলআইসি। কলকাতার...

More Articles Like This