20.7 C
New York

IPL খেলতে PSL ছাড়ছেন বহু বিদেশি তারকা ক্রিকেটার?

Must Read

ওয়েব ডেস্ক : আইপিএল-কে (IPL 2026) টক্কর দিতে চায় পাকিস্তান। সেই কারণে ভারতের এই মেগা টুর্নামেন্টের সময়েই পাকিস্তান সুপার লিগের (PSL) আয়োজন করে পাক বোর্ড। কিন্তু, আইপিএল খেলার জন্য পিএসএল ছাড়েন বহু বিদেশি তারকা। এবারেও তা দেখা গেল। ইতিমধ্যে পাকিস্তান সুপার লিগ থেকে নাম সরিয়ে কলকাতা নাইট রাইডার্সে (KKR) যোগ দিয়েছেন ব্লেসিং মুজারাবানি। এবার একই পছে হাঁটতে পারেন আরও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।

মূলত, চোট সমস্যায় জর্জরিত আইপিএলের (IPL) বিভিন্ন ফ্রাঞ্চাইজিগুলি। ফলে নতুন খেলোয়াড়দের নিতে পারে তারা। তা বুঝেই অনেকেই পিএসএল (PSL) ছাড়ছেন বলেই মনে করছেন অনেকে। সম্প্রতি চোটের কারণে চেন্নাই সুপার কিংস (CSK) থেকে ছিটকে গিয়েছেন নাথান এলিস। তাঁর পরিবর্ত হিসেবে নাম উঠে আসছে স্পেনসার জনসনের (Spencer Johnson) নাম।

আরও খবর : KKR-এ যোগ দিচ্ছেন ১৮ কোটির ভয়ঙ্কর পেসার! IPL শুরুর আগেই স্বস্তিতে নাইট শিবির

মূলত, স্পেনসারকে সই করিয়েছিল পিএসএলের দল কোয়েট্টা গ্ল্যাডিয়েটরস। কিন্তু, তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পাকিস্তান সুপার লিগ থেকে সরে দাঁড়িয়েছেন বলে খবর। অন্যদিকে জল্পনা চলছে, তাঁকে চেন্নাইয়ের হয়ে খেলতে দেখা যেতে পারে। এদিকে দক্ষিণ আফ্রিকার ওটনেইল বার্টম্যানের নামও রয়েছে তালিকায়।

তবে শুধু সিএসকে (CSK) নয়, চোট সমস্যায় ভুগছে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলিও। ফলে পিএসএল থেকে বিদেশি ক্রিকেটার নেওয়ার দিকে ঝুঁকতে পারে তাঁরা। সূত্রের খবর, আইপিএল-এ খেলার জন্য রিচার্ড গ্লিসন, শামার জোসেফ, রাইলি মেরেডিথ সহ অনেকে বিকল্প হয়ে উঠতে পারেন। তবে ফ্র্যাঞ্চাইজিগুলি এই প্লেয়ারদের নেয় কি না, সেটাই এখন দেখার।

দেখুন অন্য খবর :

Latest News

সংঘর্ষ রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাট থানার ওসি

ওয়েব ডেস্ক: নির্বাচনের ফলঘোষণার পর থেকেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার (Post Poll Violence) অভিযোগ উঠেছে। দুই দলের সংঘর্ষ...

More Articles Like This