22.3 C
New York

ভ্যানডাইকের গ্রেফতারের পরেই সতর্ক ভারত! মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক ডোভালের

Must Read

ওয়েবডেস্ক- মধ্যপ্রাচ্যে অশান্ত। যুদ্ধ পরিস্থিতি ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠছে। অপরদিকে ভারতের মার্কিন জঙ্গি প্রশিক্ষক ম্যাথু ভ্যানডাইক (Matthew VanDyke)  গ্রেফতারে পরেই  রতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের (US Ambassador Sergio Gore) সঙ্গে বৈঠক করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (National Security Advisor Ajit Doval) । বুধবার দিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দুপক্ষই এই বৈঠকটিকে গঠনমূলক ও ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন।

বুধবার নিজের এক্স হ্যান্ডেলে মার্কিন রাষ্ট্রদূত লেখেন, ‘ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভালের সঙ্গে একটি অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। নিরাপত্তা থেকে শুরু হয় ভূ-রাজনৈতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। আমেরিকা ও ভারতের মধ্যে কৌশলগত সহযোগিতা ক্রমাগত দৃঢ় হচ্ছে’।

সূত্রের খবর, বৈঠকে নাশকতা সংক্রান্ত বিষয় নিয়েও দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় (Indo-Pacific) অঞ্চলে নিরাপত্তা বজায় রাখা এবং সন্ত্রাসবাদ দমনের মতো বিষয়গুলো আলোচনায় উঠে আসে।  বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এক্স হ্যান্ডেলে লেখেন,  এই আলোচনাকে “অত্যন্ত ফলপ্রসূ” (Extremely fruitful) বলে অভিহিত করেছেন এবং দু’দেশের মধ্যকার অংশীদারিত্ব বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।  উল্লেখ্য যে, সার্জিও গোর ২০২৬ সালের জানুয়ারি মাসে ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

আরও পড়ুন-  একাধিক ছদ্মবেশে ভেকধারী! কলকাতা বিমানবন্দরে NIA-এর হাতে গ্রেফতার মার্কিন জঙ্গি প্রশিক্ষক

দমদম বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে জঙ্গি প্রশিক্ষক মার্কিন নাগরিক ম্যাথু ভ্যানডাইকে। গত ১৩ মার্চ কলকাতা থেকে তাকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তার বিরুদ্ধে জঙ্গি প্রশিক্ষণের অভিযোগ। তবে এই কাজে ভ্যানডাইক একা নন,  উত্তরপ্রদেশের (Uttar Pradesh)  লখনউ বিমানবন্দর (Lucknow Airport) থেকে তিন ইউক্রেনীয় (Three Ukrainians) এবং দিল্লি বিমানবন্দর (Delhi Airport)  থেকে আরও তিন ইউক্রেনীয়কেও গ্রেফতার করা হয়েছে। তদন্তকারী আধিকারিক সূত্রে খবর, এরা সকলেই ভ্যানডাইকের সঙ্গী। আরও খবর, এরা ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে আসেন। তার পর অসমের গুয়াহাটিতে। এর পর সেখান থেকে মিজোরাম। সেখান থেকে অবৈধভাবে মায়ানমারে চলে আসে।

Latest News

বুধবার কলকাতায় আসবেন রাজনাথ সিং

কলকাতা: ১৫ বছর পর পশ্চিমবঙ্গে পালাবদল। অঙ্গ-কলিঙ্গের পর বঙ্গেও ফুটল পদ্ম।বাংলার মসনদে বিজেপি৷ বাংলায় এবার বিজেপি (West Benagl BJP...

More Articles Like This