16.2 C
New York

দ্বিতীয় ফুটবলার হিসাবে ইতিহাসে মেসি, করলেন ৯০০ গোল

Must Read

ওয়েব ডেস্ক : নজির গড়লেন আর্জেন্তিনার কিংবদন্তী ক্রিকেটার লিওনেল মেসি (Lionel Messi)। কেরিয়ারের নয়া উচ্চতায় গেলেন তিনি। এবার ৯০০ গোলের (900 Goals) ক্লাবে ঢুকে পড়লেন তিনি। এতদিন তারকা পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) কাছেই ছিল এই রেকর্ড (Record)। এবার সেই তালিকায় নাম জুড়ল মেসির।

বুধবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোয় ন্যাশভিলের (Nashville SC) বিপক্ষে নেমেছিল ইন্টার মায়ামি (Inter Miami CF)। সেখানেই নিজের ৯০০তম গোলটি করলেন তিনি। গতকাল ম্যাচের সপ্তম মিনিটে বাঁ পায়ে অনবদ্য গোল করেন আর্জেন্তাইন তারকা। কিন্তু গোলের পরেও এই ম্যাচ জিততে পারেনি ইন্টার মায়ামি। বরং ন্যাশভিল এসসির সঙ্গে ১-১ গোলে ড্র করে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় নিয়েছে মেসির দল।

আরও খবর : লাল বলের ব্যর্থতার নেপথ্যে বিরাট-রোহিতকেই দায়ী করলেন গম্ভীর?

মূলত, ৯০০ গোলের তালিকায় ২০২৪ সালেই ঢুকে গিয়েছিলেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। সেই সময় তাঁর বয়স ছিল ৩৯। এই মাইলফলক ছুঁতে তাঁর লেগেছিল ১২৩৮টি ম্যাচ। আর ৩৮ বছর বয়সে এই নজির গড়তে মেসির (Lionel Messi) লেগেছে ১১৪২টি ম্যাচ। তবে, বর্তমানে ১০০০ গোল করার লক্ষ্যে এগিয়ে চলেছেন পর্তুগিজ তারকা। বর্তমানে তাঁর গোল সংখ্যা ৯৬৫। এদিকে অনেকে দাবি করেন ব্রাজিলের কিংবদন্তী প্রাক্তন তারকা পেলে করেছেন হাজারেরও বেশি গোল। তবে সরকারি হিসেব বলছে, পেলের গোলের সংখ্যা হল ৮০০।

৯০০ গোল করার এই নজির মেসি (Lionel Messi) গড়েছেন ৩টি ক্লাব ও জাতীয় দলে খেলে। বার্সেলোনার জার্সিতে তিনি করেছেন ৬৭২টি গোল। প্যারিস সাঁ জাঁ-র জার্সিতে করেছেন ৩২টি গোল। আর ইন্টার মায়ামির হয়ে করেছেন ৮১টি গোল। আর দেশের হয়ে অর্থাৎ আর্জেন্টার হয়ে মেসি করেছেন ১১৫টি গোল।

দেখুন অন্য খবর :

Latest News

পালাবদলের পরদিন কালীঘাটে রাজ্যপাল

কলকাতা: বিধানসভা ভোটের ফল প্রকাশের (West Bengal Election Result 2026) পরদিনই কালীঘাট মন্দিরে (Kalighat) পুজো দিলেন রাজ্যপাল আর এন...

More Articles Like This