15.2 C
New York

বন্দ্ব্যাত্বকরণের অস্ত্রোপচারে ১৫ জন মহিলার মৃত্যু! ১২ বছর মিলল সাজা

Must Read

ওয়েবডেস্ক-   দীর্ঘ সময়, একরাশ নিরাশা, হতাশার আজ সমাধান হল।  আদালতের রায় আজ সেই পরিবারগুলিকে স্বস্তি এনে দিল, যারা ১২ বছর আগে তাদের প্রিয় মানুষগুলিকে চিরদিনের মতো হারিয়ে ফেলেছিল। বন্দ্ব্যাত্বকরণের (Captivity) অস্ত্রোপচারে (Operation)  ১৫ জন মহিলার মৃত্যু হয়েছিল ছত্তিশগড়ে (Chhattisgarh)  বিলাসপুরে (Bilaspur) । তার পর এক যুগ পার হয়ে গেছে। বুধবার সেই মামলার রায় ঘোষণা করল ছত্তিশগড়ের জেলা দায়রা আদালত ( Chhattisgarh District Sessions Court) 

এই মামলার মূল অভিযুক্ত ডাঃ আর কে গুপ্তাকে (Dr. R. K. Gupta) দোষীর সাব্যস্ত করল আদালত। মাত্র তিনঘণ্টায় ৮৩টি অস্ত্রোপচার করেছিলেন তিনি, চিকিৎসকের চরম গাফিলতির মাশুল দিয়েছিলেন ১৫ জন। সেই স্বজনহারানো পরিবারগুলি ন্যায়বিচার পেল। ২০১৪  সালের এই অপরাধের ১২ বছর পর তাকে দুবছরের জন্য কারাবাসের সাজা দিয়েছে বিচারক শৈলেশ কুমার কেতারপ। সেইসঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে দোষী চিকিৎসককে।

বুধবার অতিরিক্ত সরকারি কৌঁসুলি দেবেন্দ্র রাও সোমাওয়ার জানিয়েছেন,  চিকিৎসক আরকে গুপ্তার বিরুদ্ধে শাস্তিযোগ্য গণহত্যার ধারায় মামলা হয়েছে৷ কিন্তু সেখানে খুনের ধারা যুক্ত হয়নি। অন্য কয়েকটি মামলার একটিতে ছয়মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অপর একটি মামলায় একমাসের কারাবাস সেই সঙ্গে ১০০ টাকা জরিমানা করা হয়েছে দোষীকে। প্রতিটি সাজাই তিন বছরের কম হওয়ায় আদালত দোষী চিকিৎসকের জামিন মঞ্জুর করেছে৷

আরও পড়ুন-  একাধিক ছদ্মবেশে ভেকধারী! কলকাতা বিমানবন্দরে NIA-এর হাতে গ্রেফতার মার্কিন জঙ্গি প্রশিক্ষক

২০১৪  সালের ৮  নভেম্বর বিলাসপুরের তখতপুর ব্লকের সাকরি গ্রামের পেন্ডারিতে একটি বেসরকারি হাসপাতালের তরফে মহিলাদের জন্য বন্ধ্যাত্বকরণ ক্যাম্প  বসে। সেখানে আশেপাশের গ্রামাঞ্চল থেকে ৮৩ জন মহিলা ওই ক্যাম্পে বন্দ্ব্যাত্বকরণের জন্য অস্ত্রোপচার করান। সেই সময় জেলা হাসপাতালের সিনিয়র সার্জেন ছিলেন আর কে গুপ্তা। মাত্র তিন ঘণ্টায় ৮৩ জন মহিলার বন্দ্ব্যাত্বকরণের অস্ত্রোপচার করেন তিনি। এর পরেই সেই মহিলারা অসুস্থ হতে শুরু করেন। অবস্থার অবনতি হলে তাঁদের বিলাসপুরের জেলা হাসপাতাল এবং ছত্তিশগড়ের মেডিক্যাল সায়েন্স ইনস্টিটিউট-সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়৷ কিন্তু অস্ত্রোপচারের জেরে ১৫ জন মহিলার মৃত্যু হয়৷ আদালতে সওয়াল-জবাব উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বন্ধ্যাত্বকরণের অস্ত্রোপচারে গাফিলতির কারণে মহিলারা সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হন৷ এছাড়া অস্ত্রোপচারের পর মহিলাদের যে ‘সিপ্রোসিন’ ওষুধ দেওয়া হয়েছিল, সেই ওষুধে ইঁদুরের বিষ মেশানো ছিল৷ এই ঘটনার তদন্তে পুলিশ ডাঃ আর কে গুপ্তা ও অন্য পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে। ওই পাঁচজন রমেশ ও সুমিত মহাবর, মহাবর ফার্মার ডিরেক্টর৷ রাকেশ খারে, রাজেশ খারে এবং মনীষ খারে কবিতা ফার্মাসিউটিক্যালের সঙ্গে যুক্ত ছিলেন৷ প্রমাণের অভাবে আদালত এই পাঁচ জনকে বেকসুর খালাস করে দেয়৷

Latest News

রাজ্যের কোথায় কত রাউন্ড গণনা? সবচেয়ে বেশি-কম কোন কেন্দ্রে

কলকাতা: পরিবর্তন নাকি প্রত্যাবর্তনের পক্ষে মানুষের রায় তা সোমবার স্পষ্ট হয়ে যাবে। ফলতা আসনে নতুন করে ভোট ঘোষণা করেছে...

More Articles Like This