অপসারিত পুলিশ কর্তাদের ভিন রাজ্যে পাঠাচ্ছে কমিশন?

0
32

ওয়েব ডেস্ক : ভোটের আগে নজিরবিহীন কড়াকড়ি নির্বাচন কমিশনের (Election Commission)। রাজ্যের একাধিক শীর্ষ পুলিশ (Police) আধিকারিককে সরানোর পর এবার তাঁদের অনেককেই বাংলার (West Bengal)বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, ১৫ জন পুলিশ আধিকারিককে ভিন রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে কমিশন। ফলে নির্বাচনের আগে প্রশাসনিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

সূত্রের খবর, সম্প্রতি যাঁদের দায়িত্ব থেকে সরানো হয়েছিল, সেই আইপিএস অফিসারদের (IPS Officers) একটি বড় অংশকেই অন্য রাজ্যে পুলিশ পর্যবেক্ষক হিসেবে পাঠানো হচ্ছে। তালিকায় রয়েছেন অলোক রাজোরিয়া, আকাশ মাঘারিয়া, অমনদীপ, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ভাস্কর মুখোপাধ্যায়, সি সুধাকর, ধৃতিমান সরকার, ইন্দিরা মুখোপাধ্যায়, মুরলীধর, মুকেশ, প্রবীণ কুমার ত্রিপাঠী, প্রিয়ব্রত রায়, সন্দীপ করর, রশিদ মুনির খান এবং সৈয়দ ওয়াকার রাজা।

আরও খবর : বিবেচনাধীনদের প্রথম তালিকা প্রকাশ হতে চলেছে শুক্রবার?

সূত্রের খবর, এই পুলিশ আধিকারিকদের কেরল, তামিলনাড়ু ও অসমে পাঠানো হতে পারে। কমিশনের মতে, ভোট প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, রাজ্য সরকার ইতিমধ্যেই এই অফিসারদের নতুন দায়িত্ব দিয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই কমিশনের এই নতুন নির্দেশ আসে।

শুধু পুলিশ আধিকারিক নয়, কিছু আইএএস অফিসারকেও একইভাবে অন্য রাজ্যে পর্যবেক্ষক হিসেবে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর। ভোট যত এগিয়ে আসছে, ততই কমিশনের কড়া নজরদারি ও নিয়ন্ত্রণ আরও স্পষ্ট হয়ে উঠছে।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here