33.7 C
Kolkata

২০ দিনের ব্যবধানে বদল ছবি, এবার হার্দিকের নেতৃত্বে একই দলে দুই অধিনায়ক

Must Read

ওয়েব ডেস্ক : টি-২০ বিশ্বকাপের রেশ এখনও কাটেনি। ফাইনালে বড় হারের যন্ত্রণা নিয়ে মাঠ ছেড়েছিল নিউজিল্যান্ড (Newzeland)। মিচেল স্যান্টনারের (Mitchell Santner) নেতৃত্বাধীন কিউয়ি দলকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) ভারত (India)। সেই ম্যাচের স্মৃতি এখনও টাটকা। তবে আন্তর্জাতিক মঞ্চের সেই প্রতিদ্বন্দ্বিতা এবার সরিয়ে রেখে আইপিএলের (IPL 2023) মঞ্চে একসঙ্গে খেলতে চলেছেন সূর্য ও স্যান্টনার।

গত ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল টি-২০ বিশ্বকাপের ফাইনাল। প্রথমে ব্যাট করে ২৫৫ রানের বিশাল স্কোর তোলে ভারত (india)। জবাবে ব্যাট করতে নেমে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি নিউজিল্যান্ড (Newzeland)। মাত্র ১৫৯ রানে গুটিয়ে যায় গোটা দল। ফলে ৯৬ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় ভারত।

আরও খবর : আইপিএলের আগে বড় চমক, SRH-র নেতৃত্বে এবার ঈশান?

এই হার অবশ্য নতুন নয় কিউয়িদের কাছে। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনালেও অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হতে হয়েছিল নিউজিল্যান্ডকে। ফলে আবারও শিরোপা হাতছাড়া হওয়ার হতাশা সঙ্গী হয়েছে স্যান্টনারদের।

তবে সেই হারের পরই নতুন সমীকরণ। আইপিএলের (IPL)মঞ্চে এবার একই দলে দেখা যাবে সূর্যকুমার যাদব ও মিচেল স্যান্টনারকে। দু’জনেই রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের স্কোয়াডে। আর তাঁদের নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ডিয়া।

আগামী ২৮ মার্চ শুরু হচ্ছে আইপিএল। ২৯ মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্স। বিশ্বকাপের উত্তাপ কাটিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এই নতুন জুটি কতটা সফল হয়, এখন সেটাই দেখার।

দেখুন অন্য খবর :

Latest News

ডিম-টমেটো নিক্ষেপ রুখতে হাইকোর্টে জনস্বার্থ মামলা, শুনানি ২২ জুন

কলকাতা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন রাজনৈতিক নেতা-নেত্রীকে লক্ষ্য করে ডিম ও টমেটো নিক্ষেপের ঘটনা বেড়েই চলেছে। এই ধরনের...

More Articles Like This