কলকাতা: বৃষ্টি কি চৈত্র সেলের বাজার মাটি করে দেবে? আলিপুর আবহাওয়া দফতর তেমনই ইঙ্গিত দিচ্ছে। মরসুমের প্রথম কালবৈশাখীর (Kalbaishakhi Alert) দাপটে কেঁপে উঠল কলকাতা। সোমবার রাতের প্রবল ঝড়-বৃষ্টিতে ভিজেছে শহর। ঝোড়ো হাওয়ার তাণ্ডবে শহরের বিভিন্ন প্রান্তে গাছ উপড়ে পড়েছে, ভেঙেছে বহু বাড়ির জানলার কাঁচ। ভ্যাপসা গরমের রাজ্যে ফের ধেয়ে আসছে কালবৈশাখী। শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়বে ঝড়বৃষ্টির (Rain Thunderstorm Lightning) পরিমাণ।রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও।বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে প্রবল বজ্রপাতের সম্ভবনা জারি।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
বুধের সকাল থেকে আংশিক মেঘলা আকাশ শহর কলকাতায়। যার জেরে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast) কার্যত নেই। কলকাতা (Kolkata Weather) ও দক্ষিণ ২৪ পরগনার আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দুপুরের দিকে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। শহরবাসী নাজেহাল হবেন ভ্যাপসা গরমে। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়ার আবার পরিবর্তন হতে পারে। দুই মেদিনীপুর, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও ওই দিন বৃষ্টি হতে পারে। শুক্রবার ও শনিবার কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শনিবার শহরে বৃষ্টির দাপট সবচেয়ে বেশি হতে পারে।৫০-৬০কিমি প্রতি ঘন্টা বেগে বইতে পারে ঝোড়ো বাতাস। তাই সপ্তাহান্তের পয়লা বৈশাখের কেমাকাটি করতে গেলে ছাতা সঙ্গে রাখাই বুদ্ধিমানের কাজ।
আরও পড়ুন: শোকস্তব্ধ টলিপাড়া, প্রয়াত ‘সাধক বামাখ্যাপা’র চিত্রনাট্যকার ঋতম ঘোষাল
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
এই সপ্তাহে উত্তরবঙ্গেও (North Bengal Weather) ভারী বৃষ্টি হতে পারে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবারও সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

