টিকিট পেলেন শ্রেয়া-কুণালরা! তৃণমূলের প্রার্থী তালিকায় এবার নতুন মুখ কারা? দেখে নিন একনজরে

0
66

কলকাতা: রাজ্যে টানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকার পরও আত্মতুষ্টির কোনও জায়গা রাখছে না শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। দলের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বারবার স্পষ্ট করে দিয়েছেন যে, পারফরম্যান্সই শেষ কথা। আর সেই বার্তাকেই সামনে রেখে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল (TMC Candidate List 2026)।

এবারের তালিকায় বড় চমক না থাকলেও স্পষ্ট বার্তা—শুধু পরিচিত মুখ বা ইমেজ নয়, কাজের ভিত্তিতেই টিকিট। তারই প্রমাণ, ঘোষিত ২৯১ জন প্রার্থীর মধ্যে ৭৪ জন বর্তমান বিধায়ক টিকিট হারিয়েছেন। পাশাপাশি, অন্তত ১৫ জন বিধায়ককে আসন বদল করে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলা হয়েছে। অর্থাৎ, দলের অন্দরে পারফরম্যান্সের নিরিখেই মূল্যায়ন চলছে। এবারের প্রার্থী তালিকায় উল্লেখযোগ্য সংখ্যক নতুন মুখকে (TMC New Face Candidates) সুযোগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: তৃণমূলের প্রার্থী তালিকায় কোন কোন বিধায়ক বাদ গেলেন?

তৃণমূলের প্রার্থীতালিকায় নতুন মুখ কারা?

  • নোয়াপাড়া থেকে প্রার্থী করা হয়েছে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। বিধানসভা নির্বাচনে এটাই তাঁর প্রথম লড়াই।
  • বেলেঘাটা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে কুণাল ঘোষকে। এক সময় রাজ্যসভার সাংসদ এবং দীর্ঘদিন দলের মুখপাত্র থাকা কুণাল বর্তমানে রাজ্য সাধারণ সম্পাদক। তবে বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে এটাই তাঁর প্রথম প্রার্থী হওয়া।
  • বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত নন্দীগ্রাম কেন্দ্রে তৃণমূল ভরসা রেখেছে নতুন মুখ পবিত্র করের উপর।
  • উত্তরপাড়া কেন্দ্রে প্রার্থী করা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়কে। তিনিও এবার নতুন মুখ।
  • চুঁচুড়া কেন্দ্রে প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়বেন দেবাংশু ভট্টাচার্য। এর আগে তমলুক থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও এটা তাঁর প্রথম বিধানসভার লড়াই।
  • উলুবেড়িয়া থেকে প্রার্থী করা হয়েছে প্রাক্তন রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে, তাঁকেও নতুন মুখ হিসেবেই ধরা হচ্ছে।
  • মগরাহাট পশ্চিম কেন্দ্রে একেবারে নতুন মুখ সামিমা আহমেদকে প্রার্থী করা হয়েছে। রাজনৈতিক জীবনে এটাই তাঁর প্রথম নির্বাচন।

দেখুন আরও খবর:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here