31.1 C
Kolkata

পিতৃত্বকালীন ছুটি নিয়ে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের! কী কী নির্দেশ? কতদিনের ছুটি? দেখে নিন একনজরে

Must Read

ওয়েব ডেস্ক: পিতৃত্বকালীন ছুটি (Paternity Leave) নিয়ে সরকারকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। দেশের পুরুষদের ক্ষেত্রে এই ছুটিকে সামাজিক সুরক্ষার আওতায় আনার জন্য কেন্দ্রকে আইন প্রণয়নের পরামর্শ দিল সর্বোচ্চ আদালত। মঙ্গলবার বিচারপতি জেবি পারদিওয়ালা (Justice JB Pardiwala) এবং বিচারপতি আর মহাদেবনের (Justice R Mahadevan) বেঞ্চ এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে জানায়, সন্তানের যত্ন ও লালনপালনে বাবার ভূমিকা দীর্ঘদিন ধরেই উপেক্ষিত।

আদালত জানায়, সমাজ ঐতিহাসিকভাবে শিশুর পরিচর্যা ও লালনপালনের দায়িত্ব প্রায় সম্পূর্ণভাবে মায়ের উপরেই চাপিয়ে দিয়েছে। যদিও সন্তানের শারীরিক, মানসিক ও আবেগিক বিকাশে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবুও বাবার সমান গুরুত্বপূর্ণ অবদানকে অস্বীকার করা অন্যায়। আদালতের মতে, এই মানসিকতা এক ধরনের নীরব অবিচারকে স্বাভাবিক করে তুলেছে।

আরও পড়ুন: ‘মহিলাদের এর পরে কেউ নিয়োগ করবে না…’, পিরিয়ড লিভ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

আসলে ‘কোড অন সোশ্যাল সিকিউরিটি’র (Code on Social Security) একটি নিয়ম বাতিল করতে গিয়ে এই পর্যবেক্ষণে আসে সুপ্রিম কোর্ট। ওই নিয়মে তিন মাসের বেশি বয়সী সন্তান দত্তক নিলে মাকে মাতৃত্বকালীন ছুটি দেওয়া হত না, যা আদালত খারিজ করে দেয়। রায়ে বলা হয়েছে, সন্তানের জীবনের প্রাথমিক পর্যায়ে বাবার অনুপস্থিতি মা ও সন্তানের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠার সুযোগ কেড়ে নেয়। কর্মসংক্রান্ত সীমাবদ্ধতার কারণে অনেক বাবাই এই সময় পাশে থাকতে পারেন না, যার প্রভাব পড়ে শিশুর বিকাশে। একইসঙ্গে মা’ও এই সময় সঙ্গীর সহায়তা থেকে বঞ্চিত হন।

আদালত আরও জানায়, পিতৃত্বকালীন ছুটির অভাব সমাজে লিঙ্গভিত্তিক ভূমিকার ধারণাকে আরও জোরদার করে এবং আগ্রহী বাবাদের সন্তানের যত্নে সক্রিয় ভূমিকা নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করে। উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি রয়েছে। সেই মডেল অনুসরণ করেই বৃহত্তর স্তরে একটি আইন আনার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত।

দেখুন আরও খবর:

Latest News

জল জীবন মিশন কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা: জল জীবন মিশন (Jal Jeevan Mission) নিয়ে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।" কল থেকে...

More Articles Like This