12.4 C
New York

‘শান্তির জন্য একযোগে কাজ করব’ ইরান ইস্যুতে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ মোদির

Must Read

ওয়েবডেস্ক-  অশান্ত মধ্যপ্রাচ্য (Middle East)  । ক্রমশই যুদ্ধের আঁচ পড়ছে বিশ্বের অন্যান্য দেশগুলিতে। উদ্বিগ্ন ভারত (India) । এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছেন। ফের একবার শান্তির লক্ষ্যে একসঙ্গে কাজ করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । ফোনালাপে পশ্চিম এশিয়া ও হরমুজ প্রণালী (Strait of Hormuz)  নিয়ে প্রধানমন্ত্রী মোদি ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট (United Arab Emirates)  একপ্রস্ত আলাপ আলোচনা সারলেন। প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ বিন জায়েদ আলি নাহিয়ানকে (President Sheikh Mohammed bin Zayed Al Nahyan)  ফোনে আগাম ইদ উল ফিতর-এর শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোনালাপে দুই রাষ্ট্রপ্রধানের দীর্ঘক্ষণ আলোচনা হয়।

দুই নেতাই পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন, ও ওই অঞ্চলে দ্রুত শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একযোগে কাজ করার জন্য অঙ্গীকার করেন। হরমুজ প্রণালী নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার ওপর প্রধানমন্ত্রী বিশেষ জোর দেন। তারা সহমত পোষণ করেন যে, হরমুজ প্রণালী দিয়ে অবাধ ও নিরাপদ নৌ-চলাচল বজায় রাখা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অপরিহার্য।

সেই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ওপর সাম্প্রতিক হামলাগুলোর তীব্র নিন্দা জানান প্রধানমন্ত্রী মোদি। তিনি এই কঠিন সময়ে ভারতের সংহতির কথা পুনর্ব্যক্ত করেন এবং হামলায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বিশাল ভারতীয় সম্প্রদায়ের সুরক্ষা ও কল্যাণের জন্য সেদেশের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন-  ‘ডিপফেক’ বিতর্কের মাঝেই নতুন ভিডিও নেতানিয়াহুর! এখন কোথায় ইজরায়েলের প্রধানমন্ত্রী?

এক্স-এ দেওয়ার এক বার্তায় প্রধানমন্ত্রী মোদি জানান, এই কঠিন সময়ে ভারত সংযুক্ত আরব আমিরাতের পাশে রয়েছে এবং সংহতি প্রকাশ করছে। তিনি বলেন, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে ভারত সবসময়ই সহমত এবং উত্তেজনা প্রশমনের পক্ষে।
ভারত ও সংযুক্ত আরব আমিরাতের ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে এই সংহতি বার্তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ আরও দৃঢ় করবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

Latest News

এক ধাক্কায় পারদ পতন, ৬ ডিগ্রি নামল কলকাতার তাপমাত্রা, আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস

ওয়েবডেস্ক-  এপ্রিল পার হয়ে সব মে মাস শুরু হয়েছে। কিছুটা হলেও গরম থেকে স্বস্তি। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Department) পূর্বাভাস...

More Articles Like This