30.5 C
Kolkata

ইরান থেকে ৫৫০ ভারতীয়কে বের করে আনল দিল্লি, পাশে আর্মেনিয়া

Must Read

ওয়েবডেস্ক-  অশান্ত মধ্যপ্রাচ্য (Middle East) । এই যুদ্ধ পরিস্থিতিতে ইরানে (Iran)  থাকা প্রবাসীদের নিয়ে সবচেয়ে উদ্বিগ্ন দিল্লি (Delhi) । এর মধ্যে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দেশ। হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে দুটি ভারতীয় পতাকাবাহী জাহাজ এলপিজি গ্যাস নিয়ে হরমুজ প্রণালী পার করেছে। জাহাজ ‘শিবালিক’ গুজরাটের বন্দর ছুঁয়েছে আর নন্দাদেবী আগামীকাল এসে পৌঁছবে।

ইরানের এই সহযোগিতাকে বড় কূটনৈতিক জয় হিসেবে দেখছে ভারত। এবার এই যুদ্ধ বিধ্বস্ত ইরান থেকে ৫৫০ জন ভারতীয়কে এখনও পর্যন্ত বের করে আনা সম্ভব হয়েছে বলে সোমবার জানিয়েছে বিদেশ মন্তক। আর্মেনিয়ার (Armenia) মধ্য দিয়ে যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে তাদের বের করে আনা হয়েছে। এই দেশকে ধন্যবাদ জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (External Affairs Minister S. Jaishankar) 

আরও পড়ুন-  হরমুজ পার করে এলপিজি গ্যাস নিয়ে ভারতে দুটি জাহাজ, ‘কূটনীতিক জয়’ হিসেবে দেখছে ভারত

পশ্চিম এশিয়ায় সংঘাতের পরিস্থিতিতে গোটা বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কটে। এক অচলাবস্থা তৈরি হয়েছে। এই অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক করতে ইরানের সঙ্গে কূটনৈতিক কথোপকথন চালিয়ে যাচ্ছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ইরানে যে সব ভারতীয় আটকে রয়েছেন তাদের নিয়ে চিন্তিত ভারত সরকার।

তাদের ইরানের সীমান্ত পার করে আর্মেনিয়ায় চলে আসার অনুরোধ জানিয়েছে ভারত। সেখান থেকে তাঁদের দেশে ফেরার ব্যবস্থা করা হচ্ছে। যাঁরা আর্মেনিয়া চলে এসেছেন,  তাঁদের মধ্যে ৭০ জনকে রবিবার ভারতে ফেরানো সম্ভব হয়েছে। আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান বিমানবন্দর থেকে বিমানে করে দিল্লিতে ফেরত আনা হয়েছে তাদের। এই মুহূর্তে ব্রাসেলসে রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

সেখান তিনি জানান, ইরান থেকে এখন পর্যন্ত ৫৫০ জন ভারতীয়কে নিরাপদে  ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এই কাজে তাদের পাশে দাঁড়িয়েছে আর্মেনিয়া ও সেখানকার বাসিন্দারা। জয়শঙ্কর এক্স-এ লেখেন, এই কঠিন পরিস্থিতিতে তাদের এই সাহায্যের জন্য প্রশংসা করছি।

যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার আগে ইরানে প্রায় ৯,০০০ ভারতীয় ছিলেন। এদের বেশিরভাগই পড়ুয়া, বাকিরা এই ভারতের বেশিরভাগ জম্মু-কাশ্মীরে বাসিন্দা। ইরানের রাজধানী তেহরান এবং সেখান থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে কোম— এই দুই শহরেই বেশিরভাগ থাকেন প্রবাসীরা। ভারত সরকারের তরফে তাদের ইরান থেকে আজারবাইযান ও আর্মেনিয়ায় আসতে বলা হয়েছে, তার পর সেখান থেকে ভারতে ফেরানোর ব্যবস্থার করা হচ্ছে।

Latest News

মরুভূমির রূপ নিল রাজধানী! ৯২ কিমি বেগে ধুলোঝড় দিল্লিতে, জারি লাল সতর্কতা

নয়াদিল্লি: কখনও তীব্র গরম, কখনও দূষণের ধোঁয়াশা, তার মধ্যেই এবার ভয়ংকর ধুলোঝড়ের সাক্ষী থাকল দিল্লি (Delhi)। সোমবার দুপুরে রাজধানীর...

More Articles Like This