অতিরিক্ত ভোটার তালিকা প্রসঙ্গে কী বলল কমিশন?

Must Read

ওয়েব ডেস্ক : প্রতীক্ষার অবসান। বাংলায় দু’দফায় হবে ভোট (West Bengal Assembly Election 2026)। রবিবার সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission)। জানানো হয়েছে, ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল ভোট হবে বাংলায় (West Bengal)। ফল প্রকাশ হবে ৪ মে। কিন্তু, প্রশ্ন উঠছিল যাঁদের নাম এখনও ভোটার তালিকায় ওঠেনি অর্থাৎ বিচারাধীন রয়েছে, তাঁদের ক্ষেত্রে কী হবে?

এদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) জানান, “সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক হাইকোর্টের তত্ত্বাবধানে কাজ করছেন বিচারকেরা। অতিরিক্ত তালিকা প্রকাশিত হলে সেই তালিকার নামগুলি বর্তমান ভোটারদের সঙ্গে যুক্ত করা হবে।” তিনি আরও জানান, ‘বিবেচনাধীন’ থাকা নামগুলি খতিয়ে দেখছেন বিচারবিভাগীয় আধিকারিকেরা। তাঁরা যে নামগুলিকে অনুমোদন দেবেন, সেগুলিকে চূড়ান্ত ভোটার তালিকার সঙ্গে যুক্ত করা হবে।

আরও খবর : বাংলায় ভোট কবে? বিরাট ঘোষণা কমিশনের

মূলত, কমিশনের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে (West Bengal) আপাপতত ভোটারের সংখ্যা হল ৬ কোটি ৪৪ লক্ষ। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হল ৩ কোটি ২৮ লক্ষ। মহিলা ভোটার রয়েছেন ৩ কোটি ১৬ লক্ষ। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১,১৫২ জন। কিন্তু এখনও ৬০ লক্ষের বেশি ভোটারের নাম রয়েছে বিচারাধীন। ফলে তাঁদের নাম কবে যুক্ত হবে? আদৌ যুক্ত হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

উল্লেখ্য, গত প্রায় চার মাস ধরে বাংলায় চলেছে এসআইআর প্রক্রিয়া। তার পরে গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশ হয়েছে চূড়ান্ত তালিকা। তাতে বাদ গিয়েছে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ ভোটারের নাম। সঙ্গে বিচারাধীন রয়েছে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম। তবে কমিশনের কথা অনুযায়ী, বিচারাধীন নামগুলি খতিয়ে দেখছেন বিচারবিভাগীয় আধিকারিকেরা। তাঁরা অনুমোদন দিলে তালিকায় ভোটারের সংখ্যা বাড়তে পারে। আর অনুমোদন না মিললে ভোট দিতে পারবেন না বিচারাধীন ভোটাররা।

দেখুন অন্য খবর :

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This