10.4 C
New York

কলকাতায় ভোট কবে?

Must Read

ওয়েবডেস্ক-  ভোট (West Bengal Assembly Election 2026)  ঘোষণা হল। রবিবাসরীয় বিকেলে সাংবাদিক বৈঠক করে ভোটের দিনক্ষণ জানিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission) । এদিন সাংবাদিক বৈঠক থেকে মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner Gyanesh  Kumar) জানান, পশ্চিমবঙ্গে দুই দফায় বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে। প্রথম দফায় ১৫২টি আসনে ভোট হবে ২৩ এপ্রিল, আর দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ১৪২টি আসনে ভোট হবে। পশ্চিমবঙ্গে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৭ মে। তার আগেই নতুন সরকার গঠন করা জরুরি।

২০২১ সালের বিধানসভা ভোট হয়েছিল আট দফায়। এই বছর বঙ্গে সেখানে মাত্র দুই দফায় ভোটগ্রহণ হবে। যা নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ।

কলকাতায় ভোট অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল, বুধবার। ফল ঘোষণা ৪ মে। কলকাতার বিধানসভা আসনগুলি: কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়া। কলকাতা শহরতলী কসবা, যাদবপুর, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম। আর দ্বিতীয় দফাতেই থাকছে কলকাতা ছাড়াও থাকছে হাওড়া, হুগলি, নদিয়া দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান জেলার সব আসনে।

আরও পড়ুন-  বাংলায় ভোট কত দফায়? কবে কোথায় ভোটগ্রহণ? দেখে নিন একনজরে

প্রথম দফার ভোটগ্রহণ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরে ভোটগ্রহণ হবে। নদিয়া, দুই ২৪ পরগণা, পশ্চিম বর্ধমান জেলার সব কটি আসনে।

আরও পড়ুন-

কমিশনের হিসাব অনুযায়ী, পশ্চিমবঙ্গে আপাতত ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৪ লক্ষ। এর পরুষ ভোটার ৩ কোটি ২৮ লক্ষ। মহিলা ভোটার রয়েছেন ৩ কোটি ১৬ লক্ষ। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১,১৫২ জন। পশ্চিমবঙ্গে নতুন ভোটার অর্থাৎ ১৮-১৯ বছর বয়সি ভোটারের সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার জন। ২০-২৯ বছর বয়সি ভোটার রয়েছেন ১ কোটি ৩১ লক্ষ জন। ১০০ শতাংশ বুথেই ওয়েবকাস্টিং ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে কমিশন।

Latest News

কসবার স্ট্রং রুমে ক্যামেরা বন্ধের অভিযোগ! ফুটেজ চাইল তৃণমূল

ওয়েব ডেস্ক : শেষ হয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন। ৪ মে প্রকাশ হবে ফলপ্রকাশ। তার আগেই বড় অভিযোগ তুলল তৃণমূল...

More Articles Like This