29.4 C
Kolkata

৫০০ স্ক্রিনে বিশ্বজুড়ে রি-রিলিজ ‘ধুরন্ধর’, সিক্যুয়েল ঘিরে উত্তেজনা

Must Read

ওয়েব ডেস্ক: ‘ধুরন্ধর’(Dhurandhar) সিক্যুয়েল ঘিরে উত্তেজনা তুঙ্গে। ছবির সিক্যুয়েল মুক্তির আগে দর্শকদের উত্তেজনা আরও বাড়িয়ে দিতে এক অভিনব সিদ্ধান্ত নিল নির্মাতারা। গত বছরের ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া এই স্পাই-থ্রিলার ইতিমধ্যেই বক্স অফিসে এক বিরাট ইতিহাস তৈরি করেছে। বিশ্বজুড়ে ছবিটি প্রায় ১৩০০ কোটি টাকার ব্যবসা করে, যার মধ্যে প্রায় ১০০০ কোটি টাকাই এসেছে ভারতীয় বাজার থেকে। বহু প্রতীক্ষিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ (Dhurandhar The Revenge)’ মুক্তির ঠিক এক সপ্তাহ আগে আবারও বিশ্বজুড়ে সিনেমা হলে ফিরছে ‘ধুরন্ধর’-এর প্রথম পর্ব। আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়েছে।

নতুন অধ্যায় শুরু হওয়ার আগে দর্শকেরা আবার বড়পর্দায় ফিরে যেতে পারবেন সেই গল্পের শুরুতে।প্রায় ৫০০টি প্রেক্ষাগৃহে বিশ্বব্যাপী পুনর্মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর’। এর মধ্যে ভারতে প্রায় ২৫০টি স্ক্রিনে ১২ মার্চ থেকে শুরু হবে প্রদর্শন, আর আন্তর্জাতিক বাজারে প্রায় ২৫০টি স্ক্রিনে ১৩ মার্চ থেকে চলবে ছবিটি।শুধু উত্তর আমেরিকাতেই প্রায় ১৮৫টি প্রেক্ষাগৃহে আবার দেখানো হবে এই জনপ্রিয় চলচ্চিত্রটি। ফলে যারা আগে বড়পর্দায় ছবিটি দেখতে পারেননি, তাদের জন্যও তৈরি হয়েছে নতুন সুযোগ। এর মধ্যেই ঘোষণা হয়ে গেছে সিক্যুয়েলের মুক্তির তারিখ। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ১৯ মার্চ বিশ্বজুড়ে মুক্তি পাবে। এবার পর্দায় ‘হামজা’ আরও ভয়ংকর। ধুরন্ধর: দ্য রিভেঞ্জের মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ে রেকর্ড গড়েছে। শুধু হিন্দিতেই নয়, ‘ধুরন্ধর’ দক্ষিণ ভারতের রাজ্যগুলিতেও আলোড়ন সৃষ্টি করতে শুরু করেছে। ছবিটি তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালাম ভাষায় মুক্তি পাচ্ছে। এখন পর্যন্ত প্রিভিউ-এ 16.50 কোটি টাকা কামিয়েছে নির্মাতার।

আরও পড়ুন: আইনি বিয়ে সারলেন গৌরব-কৃতীকা, পার্টির নজর কাড়লেন মালাইকা

Latest News

সই জালিয়াতি মামলায় সাড়ে ৮ ঘণ্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরলেন অভিষেক

ওয়েব ডেস্ক : বিধানসভার সই জালিয়াতি মামলায় (Signature forgery case) সাড়ে ৮ ঘণ্টা পর ভবানীভবন থেকে বেরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়...

More Articles Like This