11.7 C
New York

ডিজিপি নিয়োগে নতুন বিতর্ক! মুখ্যমন্ত্রী-বিরোধী দলনেতার কমিটি কার্যকর নয়, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Must Read

কলকাতা: ডিজিপি (DGP) নিয়োগের প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আদালত মৌখিকভাবে জানিয়েছে, ডিজিপি নির্বাচনের জন্য মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং একজন মন্ত্রীর সমন্বয়ে কমিটি গঠনের যে প্রস্তাব রয়েছে, তা কার্যকর হবে না।

প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়লম্য বাগচী এবং বিচারপতি বিপুল পাঞ্চোলির বেঞ্চে এই বিষয়ে শুনানি হয়। প্রকাশ সিং বনাম কেন্দ্র মামলায় ডিজিপি নিয়োগ সংক্রান্ত আগের নির্দেশিকা সংশোধনের আবেদনের শুনানিকালেই এই পর্যবেক্ষণ করা হয়।

আরও পড়ুন: গ্যাস সংকটে বন্ধ অযোধ্যার ‘রাম রসোই’!

মামলায় আদালত-নিযুক্ত আইনজীবী তথা অ্যামিকাস কিউরি রাজু রামচন্দ্রন জানান, মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং একজন মন্ত্রীর সমন্বয়ে কমিটি গঠন করে ডিজিপি নির্বাচনের যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা বাস্তবে কার্যকর হয়নি। তাঁর এই মূল্যায়নের সঙ্গেই একমত হন প্রধান বিচারপতি। মূল আবেদনকারী প্রকাশ সিং রায়ের তরফে ৩১.২ নম্বর অনুচ্ছেদ সংশোধনের আবেদন করার পরই বিষয়টি নতুন করে সামনে আসে।

এদিন আদালত-নিযুক্ত আইনজীবী আরও পরামর্শ দেন, ডিজিপি নিয়োগের প্রক্রিয়াকে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (CBI)-র ডিরেক্টর নিয়োগের প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা যেতে পারে। সেই মডেল অনুসরণ করেই ভবিষ্যতে ডিজিপি বাছাইয়ের পদ্ধতি নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

Latest News

ভোট চলাকালীন কর্তব্যে গাফিলতি, জগদ্দলের অতিরিক্ত পুলিশ কমিশনারকে সাসপেন্ড কমিশনের

ওয়েবডেস্ক-  ভোট (2026 West Bengal Assembly Election)  চলাকালীন কর্তব্যে গাফিলতির অভিযোগ খোদ জগদ্দলের অতিরিক্ত পুলিশ কমিশনারের (Jagaddal Additional Commissioner Of...

More Articles Like This