ওয়েব ডেস্ক : শিশুদের গায়ে গরম তেল ঢেলে দেওয়ার অভিযোগ। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে গেল উত্তরপ্রদেশের (Uttarpradesh) উন্নাওয়ে। জানা গিয়েছে, পাঁচ শিশুর উপর গরম তেল ঢেলেছে এক অভিযুক্ত। ঘটনায় গুরুতর আহত হয়েছে শিশুরা। তাদেরকে লখনউয়ের একটি স্থানীয় হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উন্নাওয়ের (Unnao) হাসনপুর ড্রাগপাল খেরা গ্রামে। সেদিন একটি পারলৌকিক অনুষ্ঠান চলছিল। স্থীনায় সূত্রে খবর, সেই সময় খেলার ছলে স্থানীয় বাসিন্দা বিশাল নামে এক ব্যাক্তির গায়ে জল দিয়েছিল খুদেরা। অভিযোগ, এর পরেই রাগের মাথায় পাশের দোকান থেকে ফুটন্ত তেল এনে পাঁচ শিশুর উপর ছুঁড়ে মারে অভিযুক্ত। সেই গরম তেলের কারণে শিশুরা গুরুতর আহত হয়েছে বলে খবর।
আরও খবর : ‘জ্বালানির সঙ্কট নেই’ সংসদে দাবি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর
পুলিশ সূত্রে খবর, আহত শিশুদের বয়স ১০ থেকে ১৪ বছরের মধ্যে। আহত শিশুদের নাম হল সুধীর (১৪), রৌনক (১১), সুমিত (১৪), শ্যামবাবু (১০) ও মনোজ (১২)। বর্তমানে লখনউতে তাদের চিকিৎসা চলছে বলে খবর। তবে চিকিৎসকরা জানিয়েছেন, ঘটনায় সুধীর ও মনোজের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
জানা যাচ্ছে, এমন ভয়াবহ ঘটনা ঘটানোর পর থেকেই পলাতক অভিযুক্ত বিশাল। পুলিশ (Police) ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ইতিমধ্যে তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশিও। অন্যদিকে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
দেখুন অন্য খবর :
