দেবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’তে অবশেষে সামনে এল রুক্মিণী

Must Read

কলকাতা: ২৫ ডিসেম্বর দেব ঘোষণা করেন তাঁর আগামী ছবি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র (Bike Ambulance Dada) কথা। চলতি বছরের প্রথম দিনই এই ছবির মুক্তির দিন ঘোষণা করেছিলেন টলিউডের ‘মেগাস্টার’। দেব (Dev) চলতি বছরের স্বাধীনতা দিবসে রুপোলি পর্দায় পদ্মশ্রী ‘অ্যাম্বুল্যান্স দাদা’র ভূমিকায় ধরা দেবেন তিনি। শোনা যাচ্ছিল এই ছবিতে নাকি নায়কের বিপরীতে দেখা রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra)। এবার প্রকাশ্যে এল মোশান পোস্টার, সেখানেই দেখা মিলেছে নায়িকার। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে ছবির দ্বিতীয় পোস্টার ভাগ করলেন দেব। সেই সঙ্গে পরিচয় করিয়ে দিলেন রুক্মিণীর চরিত্রের সঙ্গেও।

স্বাধীনতা দিবসেই বড় পর্দায় এক অনন্য মানবিক গল্প নিয়ে হাজির হতে চলেছেন দেব। পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ‘অ্যাম্বুল্যান্স দাদা’ করিমুল হকের জীবনকথা অবলম্বনে তৈরি এই ছবিতে তাঁর ভূমিকাতেই দেখা যাবে টলিউড তারকাকে। ইতিমধ্যেই সামনে এসেছে ছবির প্রথম পোস্টার, যেখানে দেবকে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ রূপে দেখা গিয়েছিল। এবার প্রকাশ্যে এল ছবির মোশন পোস্টার, আর সেখানেই প্রথমবারের মতো দেখা গেল নায়িকাকে। ছবিতে রুক্মিণী মৈত্র অভিনয় করছেন করিমুল হকের স্ত্রী অঞ্জুর চরিত্রে। এমন এক নারীর গল্প, যিনি আলোয় আসেননি ঠিকই, কিন্তু নীরবে পাশে দাঁড়িয়ে থেকেছেন এক মানুষের অসাধারণ মানবসেবার পথে।রবিবার প্রকাশ্যে আসা মোশন পোস্টারে এক নজরে ধরা পড়েছে ছবির আবহ। বাইকের সামনে দাঁড়িয়ে নীল রঙের শার্টে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ রূপে দেখা গিয়েছে দেবকে। অন্যদিকে হলুদ সালোয়ার কামিজে, মাথায় ফুল গুঁজে এক সরল গ্রামীণ নারীর সাজে ধরা দিয়েছেন রুক্মিণী।

আরও পড়ুন: সলমনের ‘সালাম-ই-ইশক’ গানে জমিয়ে নাচ ঐশ্বর্যের

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This