মধ্যপ্রাচ্যে নিয়ে উদ্বিগ্ন ভারত, রাজ্যেসভায় গোটা বিশ্বের উদ্দেশে বার্তা দিলেন জয়শঙ্কর

0
26

ওয়েবডেস্ক-  যুদ্ধের আঁচে জ্বলছে গোটা মধ্যপ্রাচ্য (Middle East) । যার উত্তাপ ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে (Hole World) । এই অবস্থায় শান্তিতে নেই ভারত। হরমুজ প্রণালী (Strait Of Hormuz) বন্ধ করে দিয়েছে ইরান (Iran) । এই অবস্থায় চাপ পড়েছে বিশ্ব বাণিজ্যে। যার ফলে হঠাৎ দেশে গ্যাসের দাম একলাফে বেড়ে গেছে। বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্যসভায় বক্তব্য রাখলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S. Jaishankar) । সেই আলোচনা থেকেই তিনি স্পষ্ট করে দিলেন আলোচনা আর কূটনীতিই একমাত্র শান্তির পথ।

সম্পতি ফিনিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলাতেও ছিল সেই সুর। প্রধানমন্ত্রী বলেছিলেন সামরিক সংঘাত কোনও সমাধান করতে পারে না। এই প্রসঙ্গে তিনি রাশিয়া-ইউক্রেন, ইরান-ইজরায়েলের যুদ্ধের কথা উল্লেখ করেন। এবার যুদ্ধ বন্ধের একমাত্র পথ যে আলোচনা আর কুটনীতি সেটাই স্পষ্ট করলেন ভারতের বিদেশমন্ত্রী। সোমবার রাজ্যসভায় ইরান যুদ্ধ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন তিনি। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ সব পক্ষকে সংযম প্রদশর্নের আহ্বান জানানো হয় ভারতের তরফে।

আরও পড়ুন-  মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাব, তেলের দাম বাড়তেই ধস শেয়ারবাজারে!

২৮ ফেব্রুয়ারি ইরানের একযোগে যৌথ হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। এই হামলায় মৃত্য হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেইয়ের। স্ত্রী সহ তাঁর গোটা পরিবারেই শেষ হয়ে যায় এই হামলায়। এর পরেই পাল্টা জবাব দেয় তেহরান। ইজরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলিকে নিশানা করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলিতেও হামলা চালানো হচ্ছে।

গুরুতর সংকটের পরিস্থিতিতে সোমবার রাজ্যসভায় বক্তব্য রাখলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন। আলোচনা ও কূটনীতিই দুই তরফের উত্তেজনা প্রশমনের একমাত্রা পথ। আমাদের সরকার গত ২৮ ফেব্রুয়ারি বিবৃতি জারি করে এই যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। আমাদের বিশ্বাস সংঘাত দমনে একমাত্র পথ হল আলোচনা ও কূটনৈতিক পথ অনুসরণ করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here