আহমেদাবাদে হাই-স্কোরিং ফাইনাল! কেমন পিচ অপেক্ষা করছে সঞ্জু, অ্যালনদের জন্য?

0
97

ওয়েব ডেস্ক: ২০২৩ নাকি ২০২৪- ভারতের জন্য কোন বিশ্বকাপের পুনরাবৃত্তি ঘটাবে ২০২৬-এর আহমেদাবাদ? রবিবার সকাল থেকেই এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে ক্রিকেট বিশ্বে। বেলা যত বাড়ছে ততই বাড়ছে উত্তেজনার পারদ, শক্ত হচ্ছে স্নায়ু। এর মাঝে চর্চা শুরু হয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের (Narendra Modi Stadium) বাইশ গজ নিয়ে। মেগা-ফাইনালে (Final) কেমন পিচ অপেক্ষা করছে সঞ্জু, অ্যালনদের জন্য? স্পিন নাকি পেস সহায়ক, নাকি ব্যাটারদের জন্য পাটা পিচে হবে বিশ্বকাপের এই ফাইনাল? চলুন সেটা একনজরে দেখে নেওয়া যাক।

আহমেদাবাদের এই স্টেডিয়ামে সাধারণত লাল মাটি, কালো মাটি এবং দুইয়ের মিশ্রণ- এই তিন ধরনের পিচ (Pitch Report) দেখা যায়। সূত্র মারফৎ জানা গিয়েছে, টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) ফাইনালের জন্য যে বাইশ গজ তৈরি করা হয়েছে, তাতে লাল ও কালো মাটির মিশ্রণ দেখা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের পিচ সাধারণত ব্যাটিংয়ের জন্য অনুকূল হয়। ফলে রবিবার দর্শকরা একটি হাই-স্কোরিং ফাইনাল দেখতেই পারেন। তবে মিশ্র মাটির এই ট্র্যাকে বোলাররাও পুরোপুরি বঞ্চিত হবেন না। এদিন পেস বোলাররা কিছুটা সাহায্য পেতে পারেন।

আরও পড়ুন: ফাইনালে কি বাদ পড়বেন অভিষেক? গৌতম গম্ভীরকে স্পষ্ট বার্তা প্রাক্তনীর

রবিবার সকাল থেকেই আহমেদাবাদের আবহাওয়া (Ahmedabad Weather Report) গরম এবং শুষ্ক রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দিনের তাপমাত্রা ৩৪ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সন্ধ্যার দিকে তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে অনুমান। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, ফলে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কাও নেই।

এদিকে পরিসংখ্যান (India Vs New Zealand Head To Head) বলছে, টি-২০ ফরম্যাটে ভারত ও নিউজিল্যান্ড এখনও পর্যন্ত মোট ৩০ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৮টি ম্যাচে জয় পেয়েছে ভারত এবং ১১টি ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ড। একটি ম্যাচে কোনও ফল হয়নি। পরিসংখ্যানের বিচারে ভারত এগিয়ে থাকলেও আইসিসি টুর্নামেন্টে নিউজিল্যান্ড বরাবরই ‘ডার্ক হর্স’ হয়ে ওঠে, যা খানিক চিন্তা বাড়িয়েছে ভারতীয় শিবিরে।

দেখুন আরও খবর:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here