29.2 C
Kolkata

রাজ্যে চড়ছে পারদ! এর মাঝেই বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়

Must Read

ওয়েব ডেস্ক : চলতি সপ্তাহের শেষে ফের আবহাওয়ার বদল রাজ্যে (West Bengal)। শুষ্ক পর্ব কাটিয়ে রবিবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain) সম্ভাবনা। এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)। পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে ঢোকা জলীয় বাষ্পের যৌথ প্রভাবে এই পরিবর্তন বলে জানানো হয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার দুপুরের পর থেকেই আকাশে আঞ্চলিক বজ্রগর্ভ মেঘের সঞ্চার শুরু হতে পারে। তার প্রভাব স্পষ্ট হবে রবিবার থেকে। উত্তরবঙ্গে (North Bengal) প্রথমে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির কিছু অংশে বৃষ্টি নামার সম্ভাবনা। সোমবার থেকে বৃষ্টির বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি—উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও খবর : দোলপূর্ণিমার আকাশে ব্লাড মুন! রক্তবর্ণ হয়ে উঠল চাঁদ! দেখুন ছবি

দক্ষিণবঙ্গেও (South Bengal) একই চিত্র। রবিবার ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সোমবার থেকে বৃষ্টির দাপট বাড়ার ইঙ্গিত। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও হুগলিতে বৃষ্টি নামতে পারে। বিশেষ করে সোমবার দুপুরের পর থেকে বৃষ্টির তীব্রতা ও বিস্তৃতি বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের কিছু জেলায় এই বৃষ্টি বুধবার পর্যন্ত স্থায়ী হতে পারে।

তবে তার আগে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আবহাওয়া থাকবে শুষ্ক। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের পারদে বড় পরিবর্তন নেই। উত্তরবঙ্গেও শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই, আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে। কুয়াশা নিয়ে বিশেষ সতর্কতা নেই। এদিন কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা তাকতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

দেখুন অন্য খবর :

Latest News

‘আমরা বেইমান নই’, একুশে জুলাই নয়া মন্ত্র কালীঘাট তৃণমূলের

কলকাতা: রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার পর তৃণমূলের একাংশের সাংসদ, বিধায়ক এবং নেতাদের বিদ্রোহী অবস্থান দলকে চাপে ফেলেছে। দলের...

More Articles Like This