24.6 C
New York

ইরান-ইজরায়েল উত্তেজনা, ব্যাহত আকাশপথ, বাতিল ৪৪৪টি উড়ান

Must Read

ওয়েবডেস্ক- ইরান-ইজরায়েল (Iran-Israel Conflict) যুদ্ধের প্রভাব পড়ল আকাশপথে (sky) । শনিবার বাতিল করা হয়েছিল ৪১০টি বিমান (Flights cancelled) । এই সংখ্যা আরও বেড়ে দাঁড়াল। রবিবার সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৪৪। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ডিজিসিএ- (DGCA) নিরাপত্তা নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, বিমানসংস্থাগুলি যেন ১১টি দেশের আকাশসীমা এড়িয়ে চলে। পশ্চিম এশিয়ার আকাশসীমা বন্ধ হওয়ার জেরে দেশের বিমান পরিষেবা বাতিলের এই তথ্য প্রকাশ করেছে কেন্দ্রের অসামারিক বিমান পরিবহন মন্ত্রক (MoCA)। এই ঘটনায় চরম দুর্ভোগে যাত্রীরা। এদিকে দুবাই সহ মধ্যপ্রাচ্যের একাধিক শহরে আটকে পড়েছেন বহু ভারতীয়।

রবিবার এক্স হ্যান্ডেলের বিবৃতি দিয়ে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ইরান- সহ পশ্চিম এশিয়ার আকাশপথে সাময়িকভাবে বন্ধ থাকার কারণে একাধিক রুট কার্যত স্তব্ধ। ইজরায়েল, আমেরিকা ও ইরানের মধ্যে চলা যুদ্ধের ফলে পরিস্থিতি ক্রমশই জটিল আকার নিচ্ছে। ভারতীয় বিমান সংস্থাগুলি সময় ও জ্বালানি বাঁচাতে এই রুট ব্যবহার করে থাকে। যা বন্ধ হয়ে যাওয়ায় রুট বদল বা বিমান বাতিল ছাড়া এই মুহূর্তে কোনও রাস্তা নেই।

ডিজিসিএ-র তরফে নিরাপত্তা নির্দেশিকায় জানানো হয়েছে, আকাশপথ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। বিমানসংস্থাগুলি যেন ১১টি দেশের আকাশসীমা এড়িয়ে চলে। এই দেশগুলি হল, ইরান, লেবানন, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, বাহরাইন, ওমান, ইরাক, জর্ডান, কুয়েত এবং কাতার। সতর্কবার্তায় জানানো হয়েছে, এই অঞ্চলগুলিতে ব্রুজ, ব্যালেস্টিক মিসাইল ও সামরিক কার্যকলাপের কারণে বেসামরিক বিমান চলাচল ঝুঁকিপূর্ণ।

আরও পড়ুন-  পশ্চিমা এশিয়ায় সংঘাতের আবহে ভারতে বসবাসবাসকারী বিদেশিদের বিশেষ বিজ্ঞপ্তি নয়াদিল্লির

অপরদিকে এই যুদ্ধের আবহে সৌদি আরবে আটকে পড়া যাত্রীদের সাহায্যে এগিয়ে এসেছে রিয়াধের ভারতীয় দূতাবাস। ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ভারতীয় বিমান সংস্থাগুলি যাত্রীদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে। বিমানের বর্তমান পরিস্থিতি জানতে দূতাবাসের তরফে এয়ারলাইনগুলির আপডেটেড ওয়েবসাইটে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই ওয়েবসাইটগুলি হল-

Air India: airindia.com/in/en/news-update.html
Air India Express: airindiaexpress.com/home
IndiGo: goindigo.in/information/flight-cancellations.html
Akasa Air: akasaair.com/quick-links/akasa-air-travel-updates

 

 

Latest News

আজ থেকে সংসদে তিনদিনের বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল পেশকে স্বাগত বিরোধীদের

ওয়েবডস্ক-  আজ থেকে সংসদে (Parliament) শুরু হতে চলেছে তিন দিনের বিশেষ অধিবেশন। আসন পুনর্বিন্যাসের বিলও পেশ করা হবে। লোকসভার...

More Articles Like This