35 C
Kolkata

‘অগ্নিগর্ভ’ দুবাইয়ে আটকে শুভশ্রী, ইউভান! দুশ্চিন্তায় কী অবস্থা রাজ চক্রবর্তীর? দেখুন

Must Read

ওয়েব ডেস্ক: ইরানের (Iran) বিরুদ্ধে ইজরায়েল (Israel) ও আমেরিকার (USA) যৌথ হামলায় অগ্নিগর্ভ পরিস্থিতি মধ্যপ্রাচ্যে (Middle East War)। এই যুদ্ধ পরিস্থিতির মাঝেই দুবাইয়ে (Dubai) আটকে টলিউড তারকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। ছেলে ইউভানের (Yuvaan) স্কুলে ছুটি পড়তেই তাঁর আবদার পূরণ করতে দুবাইয়ে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সেখানে পৌঁছনোর পরই পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। ফলে আপাতত সেখানেই আটকে রয়েছেন শুভশ্রী ও তাঁর ছেলে ইউভান।

এই পরিস্থিতিতে কলকাতায় উদ্বেগে দিন কাটছে স্বামী রাজ চক্রবর্তীর (Raj Chakraborty)। সংবাদমাধ্যমকে তিনি জানান যে, শনিবারই দুবাই পৌঁছেছেন শুভশ্রীরা। বর্তমানে তাঁরা দুবাইয়ের বিলাসবহুল এলাকা পাম জুমেইরাতে একটি হোটেলে রয়েছেন। রাজ আরও জানিয়েছেন যে, ওই হোটেলের অদূরেই কিছুক্ষণ আগে বিস্ফোরণ হয়েছে। সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, কেউ যেন বাড়ির বাইরে না বেরোন। শেষে পরিচালক জানান যে, তাঁর স্ত্রী এবং পুত্র আপাতত একটি জায়গাতেই আটকে রয়েছে।

আরও পড়ুন: ড্রোনের বর্ষণ! জ্বলছে বন্দর, এয়ারপোর্ট! ক্ষতিগ্রস্ত দুবাইয়ের গর্ব ‘বুর্জ’

স্ত্রী ও সন্তানের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় রয়েছেন রাজ। কলকাতায় মেয়ে ইয়ালিনিকে সামলাচ্ছেন তিনি নিজেই। তবে এর মাঝেও নিজে আতঙ্কিত নন বলেই জানিয়েছেন টলি পরিচালক। তিনি জানান যে, দুবাইয়ে আটকে থেকে স্ত্রী এবং পুত্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে তাঁর। সঙ্গে ইউভান থাকায় উদ্বেগ আরও বেড়েছে বলেও স্বীকার করেছেন পরিচালক। যদিও দুবাইয়ে তাঁদের বন্ধু ও আত্মীয়রা রয়েছেন, তাঁরাই দেখভাল করছেন শুভশ্রীদের। আপাতত কোনও সরকারি সহযোগিতা চাননি তিনি। তাঁর আশা, পরিস্থিতি স্বাভাবিক হলেই নিরাপদে দেশে ফিরতে পারবেন শুভশ্রী ও ইউভান।

দেখুন আরও খবর:

Latest News

দেশের ধনীতম মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবকুমার

ওয়েব ডেস্ক : কর্নাটকের (Karnataka) নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ডিকে শিবকুমার (D. K. Shivakumar)। বুধবার শপথ নেবেন তিনি। তার আগেই...

More Articles Like This