29.9 C
Kolkata

বিজেপির পরিবর্তন যাত্রা নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের, একাধিক শর্ত আদালতের

Must Read

কলকাতা: আগামী ১ মার্চ রাজ্যের পাঁচ জায়গায় ‘পরিবর্তন যাত্রা’র (BJP Parivartan Yatra) সূচনা হবে। রাজ্যে পালাবদলের লক্ষ্যে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে ‘পরিবর্তন যাত্রা’ শুরু করতে চলেছে বঙ্গ বিজেপি শিবির। রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপি পরিবর্তন যাত্রায় অনুমতি দেয়নি পুলিশ। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ বিজেপি। গেরুয়া শিবিরের পরিবর্তন যাত্রায় অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট।বিচারপতি শুভ্রা ঘোষ ‘পরিবর্তন যাত্রা’র শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে বিজেপিকে। বিচারপতি শুভ্রা ঘোষ (Justice Subhra Ghosh) স্পষ্ট নির্দেশ দিয়েছেন, নির্দিষ্ট কয়েকটি বিধিনিষেধ মেনে তবেই এই রাজনৈতিক কর্মসূচি করা যাবে।

আদালতের নির্দেশ অনুযায়ী, যাত্রায় একসঙ্গে এক হাজারের বেশি মানুষের জমায়েত করা যাবে না। ১ মার্চ থেকে ৬ মার্চ অনুষ্ঠান করতে হবে। সাউন্ড এর ক্ষেত্রে আইন মানতে হবে। কোনও কুরুচিকর ,উত্তেজনা মূলক মন্তব্য করা যাবে না। ট্র্যাফিক জ্যাম করা যাবে না ।ট্রাফিক স্মুদ রাখতে হবে।২০ জন ভয়লেন্টিয়ার দের ফোন নাম্বার পুলিশকে দিয়ে রাখতে হবে। কোনও পাবলিক প্রপার্টি ,সরকারি সম্পত্তি ও ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করা যাবে না ।যদি কিছু হয় তার দায় ওই দল কে নিতে হবে। অনুষ্ঠান স্থল ২৪ ঘন্টার মধ্যে পরিষ্কার করে দিতে হবে।এর অনুষ্ঠান শেষ হবার এক ঘণ্টার মধ্যে ওই এলাকা থেকে সদস্যদের বের করে দিতে হবে।ট্র্যাফিক ব্যবস্থাপনা নিয়েও স্পষ্ট নির্দেশ রয়েছে। কর্মসূচির জেরে যানজট তৈরি করা যাবে না। প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে যান চলাচল স্বাভাবিক রাখতে হবে।

আরও পড়ুন:ভূমিকম্পের আগেই ‘অ্যালার্ট’ পাবেন মোবাইলে! এখনই চালু করে নিন এই সেটিংস

আবেদনকারী আইনজীবী কুমার জ্যোতি তিওয়ারি আদালতে জানান, ১ মার্চ কোচবিহার থেকে শুরু করে ৩ মার্চ শেষ হবে।একাধিক মন্ত্রী, ও কেন্দ্রীয় নেতা ও প্রচুর কর্মকর্তা এই অনুষ্ঠান এ উপস্থিত থাকবে।রাজনৈতিক উদ্যেশ্য এই যাত্রা বন্ধ করার প্রচেষ্টা করছে পুলিশ ।গণতান্ত্রিক অধিকার রক্ষা স্বার্থে এই যাত্রা।১৯ ফেব্রুয়ারি এই যাত্রার কথা প্রকাশ করা হয় ।সব জেলায় মিটিং প্রাইভেট গ্রাউন্ডে।শুধু কোচবিহার এ কোর্ট গ্রাউন্ড ব্যবহার করা হচ্ছে কারণ ওটা রবিবার ছুটির দিন। বিচারপতি শুভ্রা ঘোষ বলেন, প্রাইভেট গ্রাউন্ডে এ যেখানে সভা হবে সেই সব জায়গার অনুমতি আছে কি?

কুমারজ্যোতি বলেন, আমরা উপযুক্ত কাগজ আবেদনপত্রের সঙ্গে জমা দিয়েছে। পুলিশ এর ডিজি কে জানানো হয়ছে প্রায় নয়টা জেলা দিয়ে এই যাত্রা যাবে। কোথায় কোথায় বৈঠক হবে তাও জানানো হয়। এসএসসি পরীক্ষায় আছে জানানো হয়ছে আমাদের। আমরা জানাই আমাদের যাত্রায় পরীক্ষার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না ।কারণ ১ মার্চ কোচবিহার এর একটা কোর্ট গ্রাউন্ড মিটিং হবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, এই যাত্রার কোনও গুরুত্ব নেই। এটা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার প্রচেষ্টা। রাজনৈতিক উদ্যেশ্য প্রণোদিত এই অনুষ্ঠান। পরীক্ষা আছে রাস্তায় যানজট হলে সমস্যায় পড়তে পারেন পরীক্ষার্থীর। তাছাড়াও এত বড় প্রোগ্রাম আর কয়েকদিন আগে জানানো হচ্ছে। প্ল্যান করতেও সময় লাগে। নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ কে সময় দেওয়া হল না। ইচ্ছাকৃত এটা ।

Latest News

রথের দিনেই বাজল আগমনী, জেনে নিন ২০২৬ দুর্গাপুজোর দিনক্ষণ

ওয়েব ডেস্ক : রথযাত্রা (Rath Yatra) মানেই বাঙালির মনে শারদোৎসবের আগমনী বার্তা। জগন্নাথদেবের রথের চাকা গড়ানোর সঙ্গে সঙ্গেই শুরু...

More Articles Like This