29.9 C
Kolkata

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি বদল! কে এলেন দায়িত্বে?

Must Read

ওয়েব ডেস্ক : উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি (Higher Secondary Education Council president) বদল। নয়া সভাপতি হলেন পার্থ কর্মকার (Partha Karmakar)। চিরঞ্জীব ভট্টাচার্যর (Chiranjib Bhattacharya) জায়গাই নতুন সভাপতি করা হল তাঁকে। এর আগে মধ্যশিক্ষা পর্ষদের সচিব পদের দায়িত্ব সামলেছেন পার্থ কর্মকার। পরে প্রাথমিক শিক্ষা পর্ষদের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। শুক্রবার উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শেষ হতেই নির্দেশিকা জারি করা হয় রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে। জানা গিয়েছে, সোমবার থেকে নতুন এই দায়িত্ব নেবেন পার্থ কর্মকার। তবে কী কারণে এমন পরিবর্তন, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

অন্যদিকে, চলতি বছর উচ্চমাধ্যমিক (Higher Secondary) অন্যভাবে হচ্ছে। ২০২৫ শিক্ষাবর্ষ থেকে সেমেস্টার পদ্ধতিতে শুরু হয়েছে এই পরীক্ষা। এতদিনের সভাপতি অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য এ নিয়ে জানিয়েছিলেন, সেমেস্টার পদ্ধতিতে এই প্রথম এত বড় পরিসরে পরীক্ষা চালনা করা হচ্ছে।

আরও খবর : ভূমিকম্পের আগেই ‘অ্যালার্ট’ পাবেন মোবাইলে! এখনই চালু করে নিন এই সেটিংস

গত ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত উচ্চমাধ্যমিকে মোট তিন ধরণের পরীক্ষা হয়েছে। এর মধ্যে ছিল সেমেস্টার ৪, সেমেস্টার ৩ ও পুরনো পদ্ধতি। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। এবছর ছাত্রদের তুলনায় বেশি ছিল ছাত্রীদের সংখ্যা। এ বছর পরীক্ষা হয়েছে ৮২২টি ভেন্যু ও ২,১০৩টি সাব ভেন্যুতে।

সংসদের কাছে চ্যালেঞ্জ ছিল, চলতি বছর সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন্ন করার। সেই মতো নির্বিঘ্নেই শুক্রবার পরীক্ষা শেষ হয়েছে। উচ্চমাধ্যমিকের প্রথম পরীক্ষার দিন ছিল মাধ্যমিকের অপশনাল ইলেকটিভ পরীক্ষাও। যার জন্য বাড়তি সতর্কতাও অবলম্বন করা হয়েছিল। উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারে ছিল এমসিকিউ প্রশ্ন। কিন্তু চতুর্থ সেমেস্টারে লিখতে হয়েছে ব্যাখ্যামূলক উত্তর।

দেখুন অন্য খবর :

Latest News

রথের দিনেই বাজল আগমনী, জেনে নিন ২০২৬ দুর্গাপুজোর দিনক্ষণ

ওয়েব ডেস্ক : রথযাত্রা (Rath Yatra) মানেই বাঙালির মনে শারদোৎসবের আগমনী বার্তা। জগন্নাথদেবের রথের চাকা গড়ানোর সঙ্গে সঙ্গেই শুরু...

More Articles Like This