27 C
Kolkata

মার্চে চন্দ্রগ্রহণ, তার উপর শনির ঢাইয়া! সিংহ রাশির জন্য বাড়ছে সতর্কবার্তা

Must Read

ওয়েব ডেস্ক: গ্রহ-নক্ষত্রের অবস্থান পরিবর্তনের প্রভাব যেমন রাশিচক্রের (Rashi Chakra) উপর পড়ে, তেমনই সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণও জ্যোতিষ মতে বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০২৬ সালে মোট চারটি গ্রহণ হবে— দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ। ফেব্রুয়ারিতে বছরের প্রথম সূর্যগ্রহণের পর ৩ মার্চ দোল পূর্ণিমার দিন (Dol Purnima) ঘটতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এই গ্রহণ সিংহ রাশিতে ঘটবে এবং তা ভারত থেকেও দৃশ্যমান হবে বলে জানা গিয়েছে (Horoscope Today)।

জ্যোতিষীদের মতে, সিংহ রাশি ইতিমধ্যেই শনির ঢাইয়ার প্রভাবে রয়েছে। তার উপর চন্দ্রগ্রহণের প্রভাব পড়ায় এই রাশির জাতক-জাতিকাদের জন্য সময়টা কিছুটা কঠিন হতে পারে। পেশা, অর্থ, পরিবার ও স্বাস্থ্যে একাধিক চ্যালেঞ্জের ইঙ্গিত মিলছে।

আরও পড়ুন: দোলে কোন রঙে ভাগ্য খুলবে? রাশি মেনে আবির বাছলেই বাড়বে সাফল্যের ছোঁয়া!

পেশাগত জীবন

কর্মক্ষেত্রে হঠাৎ চাপ বাড়তে পারে। দায়িত্ব বাড়লেও প্রত্যাশিত ফল নাও মিলতে পারে, ফলে হতাশা দেখা দিতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের সহযোগিতা কম পাওয়া যেতে পারে। যারা অংশীদারিত্বের ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য ঝুঁকি বাড়তে পারে। এই সময়ে নতুন বিনিয়োগ বা বড় সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা।

আর্থিক পরিস্থিতি

আর্থিক ক্ষেত্রে ওঠানামা দেখা দিতে পারে। হঠাৎ ব্যয় বৃদ্ধি, অর্থ আটকে যাওয়া বা প্রত্যাশিত লাভ না পাওয়া— এমন পরিস্থিতি তৈরি হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলা এবং বাজেট মেনে খরচ করাই বুদ্ধিমানের কাজ হবে। আপাতত বড় আর্থিক সিদ্ধান্ত স্থগিত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

পারিবারিক জীবন

চন্দ্র মনের কারক গ্রহ। ফলে গ্রহণের প্রভাবে মানসিক অস্থিরতা বাড়তে পারে। পরিবারে ভুল বোঝাবুঝি, দাম্পত্য জীবনে মতবিরোধের আশঙ্কা রয়েছে। আত্মীয়স্বজন বা বন্ধুদের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। আবেগ নিয়ন্ত্রণে রাখা ও সংযমী আচরণ করা এই সময়ে জরুরি।

স্বাস্থ্য

শারীরিক ও মানসিক চাপ বাড়তে পারে। ঘুমের সমস্যা, ক্লান্তি, মাথাব্যথা বা উদ্বেগ দেখা দিতে পারে। পুরনো অসুস্থতা ফিরে আসার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নিয়মিত জীবনযাপন, সুষম খাদ্য ও পর্যাপ্ত বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

তবে জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে— নিশ্চিত ভবিষ্যৎ নয়। তাই অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক ও সংযমী থাকাই শ্রেয় বলে মত বিশেষজ্ঞদের।

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Latest News

সোনারপুরের ঘটনার তীব্র নিন্দা কেজরিওয়ালের

ওয়েব ডেস্ক : সোনারপুরে (Sonarpur) অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) হেনস্থার ঘটনার নিন্দা করলেন আম আদমি পার্টি-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল...

More Articles Like This