Forbidden

You don't have permission to access th1s resource.

বেলডাঙা অশান্তি মামলায় আদালতে পেশ অভিযুক্তরা - KolkataTV
31 C
Kolkata

বেলডাঙা অশান্তি মামলায় আদালতে পেশ অভিযুক্তরা

Must Read

মুর্শিদাবাদ: বেলডাঙা (Beldanga) অশান্তি মামলায় একদিনের জেল হেফাজতের পর অভিযুক্তদের এনআইএ (NIA) আদালতে পেশ করা হল। এই মামলায় টানা প্রায় একমাস ধরে কেস ডায়েরি হস্তান্তর নিয়ে এনআইএ ও রাজ্য পুলিশের মধ্যে যে জটিলতা তৈরি হয়েছিল, তা অবশেষে কাটল।

আদালতে রাজ্যের তরফে সরকারি আইনজীবী জানান, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে কেস ডায়েরি এনআইএ-র হাতে তুলে দিতে রাজি রাজ্য সরকার। দীর্ঘ টানাপোড়েনের পর এই সম্মতিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে আইন মহল।

আরও পড়ুন: আমবাগান থেকে উদ্ধার ১৮টি তাজা বোমা, মুর্শিদাবাদের সাগরদিঘিতে চাঞ্চল্য

অন্যদিকে, মামলার তদন্তে অগ্রগতির স্বার্থে ৭ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে এনআইএ। সেই আবেদন শুনে আদালত নির্দেশ সংরক্ষিত (অর্ডার রিজার্ভ) রেখেছে। এখন আদালতের সিদ্ধান্তের দিকেই নজর।

Latest News

পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ, সুজিত বসুর বিরুদ্ধে বিস্ফোরক দাবি ইডির

ওয়েব ডেস্ক : পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার কলকাতা হাইকোর্টে একাধিক বিস্ফোরক দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। জামিনের...

More Articles Like This