16.9 C
New York

খেলার ট্র্যাক ছেড়ে রাজনীতির ট্র্যাকে, তৃণমূলে যোগ দিলেন স্বপ্না বর্মণ

Must Read

কলকাতা: খেলার মাঠ থেকে এবার সরাসরি রাজনীতির অঙ্গনে পা রাখতে চলেছেন এশিয়ান গেমসের (Asian Games) সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মণ (Swapna Barman)। শুক্রবার কলকাতায় (Kolkata) তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিলেন জলপাইগুড়ির (Jalpaiguri) এই ক্রীড়াবিদ।

দলীয় সূত্রে খবর, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে স্বপ্নাকে দলে টানতে উদ্যোগী হয় তৃণমূল নেতৃত্ব। আজ দলের পতাকা হাতে তুলে নেবেন তিনি। যোগদান অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে মন্ত্রী গৌতম দেব, ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্যের।

আরও পড়ুন: ২৮ ফেব্রুয়ারি প্রকাশ চূড়ান্ত ভোটার তালিকা, অনলাইনে-অফলাইনে কীভাবে দেখবেন নিজের নাম?

২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে হেপ্টাথলনে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন স্বপ্না। উত্তরবঙ্গের এই ক্রীড়াবিদের রাজনৈতিক ময়দানে আগমন ঘিরে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। তৃণমূল শিবিরের দাবি, তাঁর যোগদান উত্তরবঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী করবে।

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে শিলিগুড়ির মালে মহাকাল মহাতীর্থ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ই স্বপ্নাকে সংবর্ধনা দেন তিনি। তখন থেকেই শুরু হয়েছিল তাঁর তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা। অবশেষে জল্পনায় সিলমোহর দিলেন তারকা।

 

Latest News

বিহারে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা নীতীশ কুমারের, পরবর্তী মুখ্যমন্ত্রী কে?

ওয়েবডেস্ক-  দীর্ঘ দুদশকের শাসনকাল শেষ। বিহারের (Bihar)  রাজ্য রাজনীতিতে বিরাট পরিবর্তন। বিহারে মুখ্যমন্ত্রীর (Cm)  পদে ইস্তফা দিলেন নীতীশ কুমার...

More Articles Like This