27 C
Kolkata

পাকিস্তানের এফ-১৬ বিমানকে ধবংস করল আফগানিস্তান! ভিডিয়ো ভাইরাল

Must Read

ওয়েব ডেস্ক : বেশ কিছু দিন ধরে পাকিস্তান (Pakistan) ও আফগানিস্তানের (Afganistan) মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছিল। তার পর আফগানিস্তানে সম্প্রতি বিমান হামলা চালিয়েছিল ইসলামাবাদ (Islamabad)। এর পরেই দুই দেশের সম্পর্ক আরও অবনতি হয়েছে। শুক্রবার আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। এর পরেই আফগানিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা পাকিস্তানের এফ ১৬ বিমান (F-16 Fighter Jet) ধ্বংস করেছে। একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেখানে জ্বলতে থাকা এফ ১৬ যুদ্ধবিমানকে দেখা গিয়েছে।

আফগানিস্তান ডিফেন্স নামে এক পেজ থেকে সমাজমাধ্যমে ওই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, আমেরিকার তৈরি যুদ্ধবিমান এফ ১৬, যা ব্যবহার করে পাকিস্তান, সেটিকে গুলি করে নামানো হয়েছে। ভিডিয়োতে বিমানে পাকিস্তানের পতাকা ও ৮৫৫১০ নম্বরও দেখা গিয়েছে। এই ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল (Viral Video) হয়েছে সমাজমাধ্যমে। এর পরেই প্রশ্ন উঠেছে, অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের এফ ১৬-কে ধ্বংস করেছিল ভারত, সেই একই অবস্থা কি হল আফগানিস্তানের বিরুদ্ধে?

আরও খবর : ডুরান্ড লাইনে তীব্র সংঘর্ষ, মিসাইল–গোলাবর্ষণে উত্তপ্ত পাক-আফগান সীমান্ত

তবে এই দাবি খারিজ করে দিয়েছে গ্রক। বলা হয়েছে, এই ভিডিয়ো ঠিক নয়। ভেঙে পড়া বিমানে পাকিস্তানের (Pakistan) পতাকা থাকলেও, তা এফ ১৬ নয়। সংস্থার তরফে দাবি করা হয়েছে, পাকিস্তানের পুরনো কোনও ভিডিয়ো প্রচার করা হচ্ছে। সঙ্গে দাবি করা হয়েছে, যে ভিডিয়ো শেয়ার করা হয়েছে তা আফগানিস্তানের প্রশাসনের বৈধ অ্যাকাউন্ট নয়।

 

উল্লেখ্য, ২০২৫ সালে সংঘর্ষে জড়িয়েছিল ভারত-পাকিস্তান। তা নিয়ে বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং দাবি করেছিলেন, ভারতের হামলায় পাকিস্তানে এফ-১৬ ও জেএফ ১৭ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। এছাড়া একাধিক সামরিক জিনিসও ধ্বংস করা হয়েছে। পাক বিমানের পাশাপাশি পাকিস্তানের বেশ কিছু সামরিক কাঠামো ধ্বংস হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

সোনারপুরের ঘটনার তীব্র নিন্দা কেজরিওয়ালের

ওয়েব ডেস্ক : সোনারপুরে (Sonarpur) অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) হেনস্থার ঘটনার নিন্দা করলেন আম আদমি পার্টি-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল...

More Articles Like This