27 C
Kolkata

আম্বানি পরিবারে ED-র হানা! অ্যাটাচ ১৭ তলা বহুতল! দাম কত জানেন?

Must Read

ওয়েব ডেস্ক: অনিল আম্বানির (Anil Ambani) দুঃসময় যেন কাটছেই না। প্রায় ৪০ হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা মামলার (Bank Fraud Case) তদন্তে এবার মুম্বইয়ের (Mumbai) পালি হিলে অবস্থিত ‘অ্যাবোড’ নামের বিলাসবহুল বাসভবনটি বাজেয়াপ্ত করল ইডি (ED)। বিভিন্ন সূত্রের দাবি, অনিল আম্বানির মালিকানাধীন এই সম্পত্তিটির আনুমানিক মূল্য ৩,৭১৬ কোটি টাকা। শুধু তাই নয়, বৃহস্পতিবার এই শিল্পপতিকে তলবও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ইডি সূত্রে খবর, অনিল আম্বানির নেতৃত্বাধীন রিলায়্যান্স (Reliance) এডিএজি গোষ্ঠীর বিরুদ্ধে ইতিমধ্যেই তিনটি ইসিআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি প্রায় ১২ হাজার কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে, যে তালিকার নবতম সংযোজন ‘অ্যাবোড’ নামের এই বিলাসবহুল বহুতল আবাসন। এই ১৭ তলা বাড়িটি প্রায় ৬৬ মিটার উঁচু এবং ১৬ হাজার বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। এর ভেতরেই রয়েছে হেলিপ্যাড, একাধিক সুইমিং পুল ও জিমের মতো অত্যাধুনিক সুবিধা।

আরও পড়ুন: স্বচ্ছ ভোটার তালিকা, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনায় গোল টেবিল বৈঠকে বড় সিদ্ধান্ত কমিশনের

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণের অর্থ অন্যত্র সরানো হয়েছে, এই অভিযোগে অনিল আম্বানি ও তাঁর গোষ্ঠীর একাধিক সংস্থাকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থাগুলি। ইতিমধ্যেই একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অনিল আম্বানি ও তাঁর সংস্থাগুলির অ্যাকাউন্টকে ‘প্রতারক’ বলে ঘোষণা করেছে, যা নিয়ে বিভিন্ন আদালতে মামলা চলছে। এই পরিস্থিতিতে জনস্বার্থ মামলা দায়ের করেন প্রাক্তন কেন্দ্রীয় সচিব শর্মা, আইনজীবী প্রশান্ত ভূষণ-এর মাধ্যমে।

আবেদনকারী পক্ষের অভিযোগ, ২০০৭-০৮ সাল থেকে প্রতারণার ঘটনা ঘটলেও এফআইআর দায়ের হয়েছে অনেক পরে। তদন্তকারী সংস্থাগুলির ভূমিকা ও তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত তথ্য চেয়ে নির্দেশ চাওয়া হয়েছে শীর্ষ আদালতের কাছে। এদিকে গত মাসেই এই মামলার অগ্রগতি নিয়ে তদন্তকারী সংস্থাগুলিকে নোটিস পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। তাই এখন, মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়া কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর দেশের আর্থিক ও কর্পোরেট মহলের।

দেখুন আরও খবর:

Latest News

অভিষেকের ঘটনা ‘গণতান্ত্রিক ঐতিহ্যের উপরও আঘাত’, বললেন রাহুল

ওয়েব ডেস্ক : শনিবার সোনারপুরে (Sonarpur) অভিষেকের বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) উপর আক্রমণের ঘটনার নিন্দা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী...

More Articles Like This