27 C
Kolkata

দক্ষিণী শিকড় আঁকড়ে শুরু বিজয়-রশ্মিকার বিবাহ অভিযান

Must Read

ওয়েব ডেস্ক: আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের এক হেরিটেজ প্যালেসে রাজকীয় আসরে বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) এবং রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবেন।তার আগেই দক্ষিণী শিকড় আঁকড়ে শুরু বিজয়-রশ্মিকার বিবাহ অভিযান শুরু।

রশ্মিকা এবং বিজয় অবশেষে তাঁদের বিয়ের আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন। এই খবরে ভক্তরা যে আনন্দিত আত্মহারা।তারকা জুটি বর্তমানে রাজস্থানের উদয়পুরে তাঁদের বিয়ের জন্য। আর তার মধ্যেই বিরোশের সর্বশেষ ভিডিয়ো সামনে এসেছে। যা রীতিমতো ভাইরাল। সেই ভিডিয়োতে, বিমানবন্দরে তাঁদের দেখা গিয়েছে। বিজয় এবং রশ্মিকাকে তাঁদের নিজের নিজের টিমের সঙ্গে বিমানবন্দরে দেখা গিয়েছিল। যদিও তাঁরা একসঙ্গে ছিলেন না। বিয়ে উদয়পুরে অনুষ্ঠিত হবে, তাঁদের বিয়ের ভেনুটি শহরের বাইরে প্রায় ২৫ কিলোমিটার দূরে সুন্দর আরাবল্লি পর্বতমালায় অবস্থিত।বন্ধুবান্ধব এবং ঘনিষ্ঠ বৃত্তের লোকেরাও একে একে পাড়ি দিতে শুরু করেছেন সেখানে। তাঁদের নিয়েই প্রাকবিবাহ উদযাপন শুরু করেছেন বিজয়-রশ্মিকা। ভেন্যু থেকে ফাঁস হওয়া বেশ কিছু ছবিতেই তার আভাস মিলল। কখনও পাহাড় ঘেরা পুলের মাঝে সারি সারি গ্লাস আর তার সঙ্গে অতিথিদের জলকেলি করতে দেখা গেল তো কোনও ফ্রেমে বা আবার কাড়ল নৈশভোজের টেবিলের সজ্জা। রকমারি ফুল-ফলে সুসজ্জিত নিশি আসর।

আরও পড়ুন: চার দশক পরে পর্দায় একসঙ্গে রজনীকান্ত-কমল হাসান

তবে ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, উদয়পুরে বিয়ের আসর বসলেও বিজয়-রশ্মিকা কিন্তু দক্ষিণী শিকড় ভুলে যাননি। বরং সাজপোশাক থেকে মেনু সবতেই নিজস্ব আঞ্চলিক ছোঁয়া বজায় রেখেছেন। ‘ওয়েলকাম ড্রিংক’ হিসেবে অতিথিদের দেওয়া হচ্ছে নারকেল জল। শুধু তাই নয়, বিয়ের তিন দিন খাবার পরিবেশন করা হবে কলাপাতায়। ইনস্টাগ্রাম স্টোরিতে বিজয় শেয়ার করেছেন পুলের মধ্যে ভলিবল খেলার ঝলক, জলের উপর ভাসমান বলের ছবি। আরেকটি ছবিতে দেখা গিয়েছে ভাসমান পানীয়ের আয়োজন—লাল কাপ, নীল জলের পটভূমি, দূরে দেখা যাচ্ছে পাহাড়। আমন্ত্রিতের সংখ্যা নাকি মাত্র ১০০। বড় তারকাদের ভিড় নেই, তবে শোনা যাচ্ছে তেলঙ্গানার কয়েকজন রাজনীতিক ও ঘনিষ্ঠ চলচ্চিত্র পরিচালক থাকছেন অতিথি তালিকায়।

Latest News

সোনারপুরের ঘটনার তীব্র নিন্দা কেজরিওয়ালের

ওয়েব ডেস্ক : সোনারপুরে (Sonarpur) অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) হেনস্থার ঘটনার নিন্দা করলেন আম আদমি পার্টি-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল...

More Articles Like This