এবার থেকে শরীরী ভঙ্গিমা দেখেই ফ্যানের গতি বদলাবে AI!

Must Read

ওয়েব ডেস্ক : বিদায় নিচ্ছে শীত। বাংলার পারদ ধীরে ধীরে বাড়ছে। এই সময় পাখার গতি কেমন থাকবে সেটা ঠিক করা বেশ মুশকিল। কারণ সকাল ও রাতের দিকে গরম লাগলেও, ভোরের দিকে এখনও ঠান্ডার অনুভূতি রয়েছে। এই অবস্থায় রাতে জোরে ফ্যান (Fan) চালালেও, ভোরের দিকে ঘুম থেকে উঠে আবার ফ্যানের গতি কমিয়ে আনতে হচ্ছে। যার ফলে ঘুমের ব্যাঘাত ঘটছে। কিন্তু এবার সেই চিন্তা শেষ হতে চলেছে। কারণ এবার কৃত্রিম বুদ্ধিমত্তাই (AI) ঘুমের সময় আপনার শরীরী ভঙ্গি দেখেই পাখার গতি বাড়িয়ে বা কমিয়ে দেবে! এমনই এক আশ্চর্য আবিষ্কার (Amazing discovery) করলেন বেঙ্গালুরুর এক প্রযুক্তি কর্মী।

জানা গিয়েছে, এই আশ্চর্য বিষয়টি আবিষ্কার করেছেন পঙ্কজ নামে এক ব্যক্তি। তিনি সমাজ মাধ্যমে লিখেছেন, “আমি প্রতিদিন রাতে হয় গরমে ঘেমে, না হয় ঠান্ডায় জমে ঘুম থেকে উঠতে উঠতে বিরক্ত হয়ে গিয়েছিলাম। তাই আমি আমার এআই (AI) রুমমেটকে শিখিয়েছি কীভাবে আমাকে ঘুমন্ত অবস্থায় দেখে স্বয়ংক্রিয়ভাবে ফ্যান নিয়ন্ত্রণ করতে হয়। আমার হাত বা পা কম্বলের বাইরে থাকা মানে আমি গরমে কষ্ট পাচ্ছি, তখন ফ্যান চালু হয়। আর আমি যখন হাত-পা গুটিয়ে কুঁকড়ে থাকি। তার মানে আমার ঠান্ডা লাগছে, তখন ফ্যান বন্ধ হয়ে যায়।”

আরও খবর : চীনের হিউম্যানয়েড রোবট দেখে অবাক গোটাবিশ্ব! এর বাজার কেমন?

তিনি আরও জানিয়েছেন, “এই সিস্টেমটি তাঁর রাস্পবেরি পাই হোম সার্ভারে একটি মিডিয়াপাইপ পোজ ভিশন মডেল চালায়। যা আমার রিয়েল-টাইমে ঘুমের ভঙ্গি শনাক্ত করে। এর পর সিগন্যাল পাঠিয়ে সুইচ টিপে দেয়। এটাই বোধহয় আসলে ‘প্রকৃত স্মার্ট হোম’।”

প্রসঙ্গত, এই যুগটা হচ্ছে কৃত্তিম বুদ্ধিমত্তার (AI)। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে প্রযুক্তি। বর্তমানে সরকার থেকে শুরু করে অন্যান্য বড় বড় সংস্থা এআই-এর পিছনে বিপুল টাকা ঢালছে। ধীরে ধীরে দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই এন জায়গায় পৌঁছে গিয়েছে যে, এবার শরীরের গতিবিধি দেকে, ফ্লানের গতি বাড়িয়ে বা কমিয়ে দেবে।

দেখুন অন্য খবর :

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This