31 C
Kolkata

শুরু হবে তুমুল বৃষ্টি, তোলপাড় হবে কোন কোন জেলা? জানুন বিগ আপডেট

Must Read

ওয়েব ডেস্ক : শীতের দিন শেষ। বাংলায় চড়তে শুরু করেছে পারদ। তার মধ্যে বঙ্গপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ (Depressions)। তার জেরে ভিজতে চলেছে রাজ্য। সোমবার কলকাতা-সহ (Kolkata) দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর (Weather Office)।

আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal) কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হবে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও কোথাও ভারী বর্ষণের (Rain) সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলেই খবর। ওই দিন কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং বাঁকুড়াতেও হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপটি পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনা থাকায় রাজ্যের উপর সরাসরি বড় প্রভাব পড়ার আশঙ্কা কম।

আরও খবর : প্রয়াত বাংলার ‘বঙ্গ রাজনীতির চাণক্য’ মুকুল রায়

অন্যদিকে, তাপমাত্রার ক্ষেত্রেও সামান্য ওঠানামা হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা (Tempreture) প্রায় দু’ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। এরপর সপ্তাহজুড়ে তাপমাত্রা প্রায় স্থির থাকবে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২০ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও (North Bengal) সপ্তাহের শুরুতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে মূলত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। বুধবারের পর থেকে উত্তরবঙ্গেও ফের শুকনো আবহাওয়া ফিরে আসার ইঙ্গিত মিলেছে। সব মিলিয়ে, নিম্নচাপের প্রভাবে রাজ্যে কয়েকদিন আংশিক মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির পরিস্থিতি তৈরি হলেও শীতের জোরালো প্রত্যাবর্তনের সম্ভাবনা আপাতত নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

দেখুন অন্য খবর :

Latest News

ভোট-পরবর্তী হিংসার টাকা ফেরত! গোসাবায় নতুন করে সরগরম রাজনীতি

গোসাবা: গোসাবায় (Gosaba) ফের সামনে এল ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসা (Post Poll Violence 2021) ঘিরে টাকা লেনদেনের অভিযোগ। বিজেপির...

More Articles Like This