27.8 C
Kolkata

ঘুষ নেওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে! হেফাজতে আরও দুই সঙ্গী  

Must Read

ওয়েবডেস্ক- দুর্নীতি নিয়ে সোচ্চার হন গেরুয়া শিবির। কিন্তু এবার সেই বিজেপি শাসিত রাজ্যেই (Bjp Ruled State)  প্রতারণার (Fruad) অভিযোগ উঠল বিজেপি বিধায়কের (Bjp MLA) দিকে। কর্নাটকের (Karnataka) ওই বিজেপি বিধায়ক চন্দ্রু লামানিকে (Chandru Lamani)  গ্রেফতার করেছে পুলিশ। পাঁচ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। লামানি রাজ্যের শিরাহাট্টি কেন্দ্রের বিধায়ক। রাজ্যের লোকায়ুক্ত পুলিশ তাকে গ্রেফতার করেছে। অভিযোগে জানা গেছে, মোট ১১ লক্ষ টাকা দাবি করা হয়েছিল।

পুলিশ এই ধরনের খবর পেয়ে ওই বিধায়ককে ধরতে ফাঁদ পাতে। প্রথমে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। বিধায়কের দুই ব্যক্তিগত সহকারিকেও হেফাজতে নিয়েছে পুলিশ। সূত্রের খবর, গাদাগ জেলায় একটি সেচ প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য টাকা নেওয়া হচ্ছিল বলে অভিযোগ। বিধায়কের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আনেন গাদাগের প্রথম শ্রেনির এক ঠিকাদার, নাম বিজয় পুজারী। দুর্নীতিদমন শাখার দ্বারস্থ হয়েছিলেন তিনি। অভিযোগ করেন, তাঁর কাছে ১১ লক্ষ টাকা চাওয়া হয়েছে ওই প্রকল্প পাশ করানোর জন্য।

আরও পড়ুন-  বিয়ে করতে গিয়ে প্রতারিত গোরক্ষক বিট্টু বজরঙ্গী! বউ ছাড়াই ফিরতে হল

লোকাযুক্ত পুলিশ সেই অভিযোগ খতিয়ে দেখে। তার পরেই পুলিশ ওই বিধায়কের হাতেনাতে ধরার জন্য ফাঁদ পাতে। লামানিকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। বিধায়ক চন্দ্রু লামানি ছাড়াও তার দুই সহকারি মঞ্জুনাথ বাল্মিকী ও গুরুনায়েককে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই কাজে মিডলম্যান হিসেবে কাজ করেছেন মঞ্জুনাথ এবং গুরুনায়েক।

লোকাযুক্ত পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু করা হয়েছে। বেশ কিছু নথি বাজেয়াপ্ত হয়েছে, সেইগুলি খতিয়ে দেখা হচ্ছে।

Latest News

রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ খারিজ ফিফার, মিশরকে কড়া বার্তা কোলিনার

ওয়েব ডেস্ক : আর্জেন্টিনা (Argentina)-মিশর (Egypt) ম্যাচের রেফারিং ঘিরে তৈরি হওয়া বিতর্কে প্রথমবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিল ফিফা (FIFA)। মিশর...

More Articles Like This