বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! আসছে যোগ্যশ্রী প্রকল্প, আবেদন করবেন কীভাবে?

Must Read

কলকাতা: মেধা আছে, স্বপ্ন আছে—কিন্তু আর্থিক টানাপোড়েনে থমকে যায় কত উজ্জ্বল ভবিষ্যৎ। সেই বাস্তবতা বদলাতেই রাজ্য সরকারের উদ্যোগ ‘যোগ্যশ্রী প্রকল্প’ (Yogyashree)। মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং প্রবেশিকার প্রস্তুতিতে মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়াতে চালু হয়েছে এই বিশেষ সহায়তা কর্মসূচি।

কী সুবিধা মিলবে?

  • ২০২৭ সালে NEET, JEE ও WBJEE পরীক্ষার্থীদের জন্য বিশেষ প্রশিক্ষণ।
  • প্রতি শনি ও রবিবার ৪ ঘণ্টা করে ক্লাস।
  • প্রতি ক্লাসে উপস্থিতির জন্য ৩০০ টাকা।
  • ১০ মাসে মোট ৩০০০ টাকা স্টাইপেন্ড।

আরও পড়ুন: ২০১৮-র ধর্ষণ মামলায় বিচার ঝুলে কেন? ক্ষোভ হাইকোর্টের

কারা আবেদন করতে পারবেন?

  • ২০২৭ সালে NEET/JEE/WBJEE পরীক্ষায় বসবেন এমন মেধাবী ছাত্র-ছাত্রী।
  • পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার কম হতে হবে।

কীভাবে আবেদন করবেন?

  • অনলাইন ও অফলাইন—দুই পদ্ধতিতেই আবেদন করা যাবে।
  • অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে: https://wbbcdev.webstep.in
  • সেখানে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করতে হবে।

কোন জেলার পড়ুয়ারা পাবেন সুযোগ?

এই মুহূর্তে প্রকল্পটি চালু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। জেলার সাতটি কেন্দ্রে প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। সেখানেই ক্লাস হবে। পরবর্তীতে অন্যান্য জেলাতেও এই প্রকল্প চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। মেধাকে আর থামতে দেবে না অর্থের বাধা—এই লক্ষ্যেই রাজ্যের ‘যোগ্যশ্রী’ উদ্যোগ। এখন দেখার, কত পড়ুয়ার স্বপ্নপূরণে নতুন দিশা দেখায় এই প্রকল্প।

 

Latest News

সাংসদ পদ খারিজ হবে না কেন? জবাব দিতে ফের দু’সপ্তাহ সময় চাইলেন ২০ বিদ্রোহী সাংসদ

ওয়েব ডেস্ক : তৃণমূল ছেড়ে এনসিপিআইয়ে (NCPI) যোগ দেওয়া ২০ জন সাংসদের সাংসদ পদ কেন খারিজ হবে না, সেই...

More Articles Like This