পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক খুন, তদন্তে গতি আনতে কী নির্দেশ দিল নবান্ন

Must Read

ওয়েব ডেস্ক: পুরুলিয়ার (Purulia) পরিযায়ী শ্রমিকের মৃত্যুর (Migrant worker death) ঘটনায় তদন্তের অগ্রগতি নিয়ে মহারাষ্ট্র (Maharashtra) ও পশ্চিমবঙ্গ পুলিশের (West Bengal) শীর্ষ আধিকারিকদের মধ্যে আলোচনা হয়েছে। নবান্নের নির্দেশে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি টেলিফোনে কথা বলেন মহারাষ্ট্র পুলিশের ডিজিপির সঙ্গে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই আলোচনায় মূলত পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের খুনের ঘটনার তদন্তের গতি-প্রকৃতি ও পারস্পরিক সমন্বয় নিয়ে কথা হয়। প্রয়োজনে তদন্তে সহযোগিতার বার্তাও দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

সূত্রের খবর, রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি মহারাষ্ট্র পুলিশের ডিজিপিকে জানান, তদন্তে সহযোগিতার প্রয়োজন হলে রাজ্য পুলিশ সর্বতোভাবে পাশে থাকবে।

উল্লেখ্য, এই ঘটনার পর রাজ্য প্রশাসনিক সদর দপ্তর নবান্ন থেকেই গোটা বিষয়টির উপর নজর রাখা হচ্ছে। পরিযায়ী শ্রমিকটি পুরুলিয়া জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটে মহারাষ্ট্রে, যেখানে তদন্ত করছে মহারাষ্ট্র পুলিশ। পুরো বিষয়টিতে সমন্বয় রাখছে পশ্চিমবঙ্গ পুলিশ।

 

Latest News

পিনারাই বিজয়নের নামে FIR-এর নির্দেশ দিল কেরালা হাইকোর্ট

ওয়েব ডেস্ক: কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নামে এফআইআর করার নির্দেশ দিল কেরালা হাইকোর্ট। কোচিন মিনারেলস রুটাইল লিমিটেড ঘুষ...

More Articles Like This