37.5 C
Kolkata

২৬-এর ভোটের আগে বড় ধাক্কা বিজেপিতে! তৃণমূলে যোগ দিলেন এই বড় নেতা

Must Read

পূর্ব মেদিনীপুর: শিয়রে বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। তার আগে শুভেন্দু অধিকারীর জেলায় বড় ধাক্কা খেল পদ্ম শিবির। বিজেপি (BJP) নেত্রীর পরিবারেই এবার ধরল ভাঙ্গন। পঞ্চায়েত প্রধান স্ত্রীর স্বামী এবার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে (TMC)। এই ছবি দেখে একটা কথা বলাই যায়, পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur) বিজেপির ঘরোয়া কোন্দলের পাশাপাশি এবার পদ্ম শিবিরে শিরে সংক্রান্তি।

শুক্রবার খাস কলকাতায় ঘাসফুল শিবিরে নাম লেখালেন ময়নার দাপুটে বিজেপি নেতা তথা জেলা কমিটির সদস্য চন্দন মণ্ডল। এদিন তৃণমূল ভবনে চন্দ্রিমা ভট্টাচার্য ও কুণাল ঘোষের হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি। তিনবারের জেলা সম্পাদক চন্দন মণ্ডলের স্ত্রী নিজের এলাকায় বিজেপির পঞ্চায়েত প্রধান। তাই তাঁর দলত্যাগে ময়না বিধানসভা এলাকায় বিজেপির সাংগঠনিক ভিত কার্যত আলগা হয়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: ভাষাবিদ্বেষ! মহারাষ্ট্রে খুন পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক! কড়া নিন্দা করে কী বলল তৃণমূল?

ময়নার ‘ঘরের ছেলে’ হিসেবে পরিচিত চন্দন মণ্ডলের প্রস্থান কি তাহলে পূর্ব মেদিনীপুরে বিজেপির জমি হারানোর সঙ্কেত? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চন্দনের হাত ধরে যদি বড় মাপের কর্মী বিচ্ছেদ ঘটে, তবে আগামী দিনে ময়নায় বিজেপির অস্তিত্ব রক্ষা কঠিন হয়ে দাঁড়াবে। সেটা হলে আসন্ন বিধানসভা ভোটের আগে আরও চাপ বাড়ল বিজেপির।

দেখুন আরও খবর:

Latest News

উত্তরে লাল সতর্কতা, দক্ষিণের একাধিক জেলায় কমলা সতর্কতা, কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: রাজ্যের আবহাওয়ায় উত্তর ও দক্ষিণবঙ্গের ছবিটা এখনও একেবারেই আলাদা। এক দিকে উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, অন্য দিকে...

More Articles Like This