ঝালদা: দুর্গাপুজোর (Durga Puja) সপ্তমীতে বাঙালির ঘরে ঘরে উৎসবের আমেজ। প্রচলিত রীতি মেনে সপ্তমীর সকালে নবপত্রিকা প্রবেশকে কেন্দ্র করে ভক্তদের ভিড় দেখা গেল ঝালদা আনন্দ বাজার সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো মণ্ডপে।
পুজো কমিটির পুরোহিত মৃণাল কান্তি মুখার্জি জানান, ষষ্ঠীর দিন সন্ধ্যায় বেলতলায় গিয়ে মাকে শ্বশুরবাড়ি থেকে বাপেরবাড়িতে নিয়ে আসার আমন্ত্রণ জানানো হয়। এরপর সপ্তমীর সকালে নবপত্রিকা, যা প্রচলিত ভাষায় ‘কলা বউ’ নামে পরিচিত, তাকে ঝালদার শালদহ নদীর ঘাট থেকে পালকিতে করে সপরিবারে মণ্ডপে নিয়ে আসা হয়। এই রীতি মেনেই দীর্ঘদিন ধরে দুর্গাপুজো হয়ে আসছে।
আরও খবর : পঞ্চমীর দুপুরে ঘর থেকে উদ্ধার গৃহবধূর রক্তাক্ত দেহ, নিখোঁজ স্বামী! চুঁচুড়ায় চাঞ্চল্য
শুধু আনন্দ বাজার সার্বজনীন দুর্গাপুজো কমিটিই নয়, ঝালদা শহরের একাধিক পুজো কমিটির তরফেও এদিন শালদহ নদীর ঘাট থেকে নবপত্রিকা নিয়ে আসার রীতি পালন করা হয়।
নবপত্রিকা প্রবেশকে ঘিরে সকাল থেকেই শালদহ নদীর ঘাটে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবের আবহে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
