গঙ্গাসাগরে সমুদ্রে টর্নেডোর তাণ্ডব, আতঙ্কে পুণ্যার্থী ও স্থানীয়রা

Must Read

ওয়েব ডেস্ক : গঙ্গাসাগরে (Gangasagar) সমুদ্রের বুকে শক্তিশালী টর্নেডো (Tornado) বা ওয়াটার স্পাউটের সৃষ্টি ঘিরে বৃহস্পতিবার সকালে ছড়াল তীব্র আতঙ্ক। কপিলমুনির আশ্রম সংলগ্ন ২ নম্বর স্নানঘাটের কাছে এই বিরল প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। আচমকা সমুদ্রের বুকে এমন দৃশ্য সামনে আসায় হতবাক হয়ে পড়েন ঘাটে উপস্থিত পুণ্যার্থী, পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীরা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ আচমকাই কালো মেঘে ঢেকে যায় গোটা এলাকা। এরপর সকাল সাড়ে ৯টা নাগাদ সমুদ্রের বুক চিরে তৈরি হয় শক্তিশালী জলস্তম্ভ। প্রায় ৩০ মিনিট ধরে স্থায়ী হয় এই প্রাকৃতিক ঘটনা। সমুদ্রের উপর জলরাশির এমন ঘূর্ণায়মান দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে।

আরও খবর :  পুজোর আনন্দে বৃষ্টির ভ্রুকুটি! পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত দুর্যোগের আশঙ্কা, অষ্টমীতে কি মিলবে স্বস্তি?

মুহূর্তের মধ্যে সৈকতজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুণ্যার্থী, পর্যটক এবং স্থানীয় ব্যবসায়ীদের একাংশ নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি শুরু করেন। আচমকা এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে অনেকেই স্তম্ভিত হয়ে যান। গঙ্গাসাগরের মতো গুরুত্বপূর্ণ তীর্থস্থানে এই ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়।

তবে স্বস্তির খবর, এই প্রাকৃতিক ঘটনায় এখনও পর্যন্ত বড় ধরনের কোনও হতাহত বা ভাঙচুরের খবর পাওয়া যায়নি। পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ। নিরাপত্তার কথা মাথায় রেখে এলাকায় নজরদারিও বাড়ানো হয়েছে।

Latest News

এক বছরে টি-টোয়েন্টিতে সর্বাধিক ছক্কার বিশ্বরেকর্ড অভিষেক শর্মার! পিছনে পড়লেন সূর্যকুমার

ওয়েব ডেস্ক : ব্যাট হাতে একের পর এক নজির গড়ে চলেছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক...

More Articles Like This