মাদকবিরোধী কর্মী খুনে অভিযুক্তের বাড়িতে বুলডোজার! পুড়ল ওষুধের দোকানও

Must Read

ওয়েব ডেস্ক : মাদকবিরোধী কর্মী পরবিন্দর সিং ঝোটার (Parwinder Singh Jhota) হত্যাকাণ্ড ঘিরে উত্তপ্ত পাঞ্জাবের (Punjab) মানসা। খুনের ঘটনায় অভিযুক্ত ওষুধের দোকানের মালিক অশ্বিনী কুমারের বাড়ির একাংশ ভেঙে দিল প্রশাসন। অন্যদিকে, বিক্ষোভকারীরা তাঁর ওষুধের দোকানে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। বুধবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। এর আগে রাজস্থানের সালাসার থেকে গ্রেফতার করা হয় অশ্বিনীকে।

মঙ্গলবার সকালে মানসায় একটি ওষুধের দোকানে নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ঝোটার সঙ্গে অশ্বিনীর বচসা হয়। সেই সংঘাতের মধ্যেই গুলি চালানোর ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ঝোটার। ঘটনার সময় ঝোটা সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করছিলেন। সেই সম্প্রচারে গুলির করার দৃশ্য ধরা পড়েছিল।

আরও খবর :  স্টিং অপারেশন কাণ্ডে স্বস্তি সিদ্দারামাইয়ার, বিতর্কিত ভিডিয়ো সম্প্রচারে আদালতের নিষেধাজ্ঞা

খুনের পর থেকেই অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে সরব হন ঝোটার অনুগামীরা। মূল অভিযুক্ত গ্রেফতার না হওয়া পর্যন্ত ঝোটার শেষকৃত্য সম্পন্ন করা হবে না বলেও জানিয়েছিলেন তাঁর পরিবারের সদস্যরা বলে খবর। ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।

বুধবার অশ্বিনী কুমারের বাড়ি ও ওষুধের দোকানে বুলডোজার নিয়ে পৌঁছয় প্রশাসন। গুরদ্বারা রোডে তাঁর বাড়ির একাংশ ভাঙা হয়। রেললাইনের কাছে থাকা দোকানটিরও একাংশ ভাঙা হয় বলে খবর। এরপর বিক্ষোভকারীদের একাংশ দোকানে ঢুকে ওষুধপত্র বাইরে ফেলে দেন। আগুন ধরিয়ে দেন বলেও অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

Latest News

জাতীয় নির্বাচন কমিশনে নথিপত্র সংরক্ষণের কোনো ব্যবস্থাই নেই? : সুপ্রিম কোর্ট

ওয়েব ডেস্ক : ভারতের নির্বাচন কমিশন (Election Commission) কীভাবে বলতে পারে যে তারা নিজেদের নথিপত্র হারিয়ে ফেলেছে? নির্বাচন পরিচালনা...

More Articles Like This