স্টিং অপারেশন কাণ্ডে স্বস্তি সিদ্দারামাইয়ার, বিতর্কিত ভিডিয়ো সম্প্রচারে আদালতের নিষেধাজ্ঞা

Must Read

ওয়েব ডেস্ক : স্টিং অপারেশন বিতর্কে (Sting Operation Row) আপাতত স্বস্তি পেলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah)। তাঁকে ঘিরে বিতর্কিত একটি ভিডিয়ো প্রকাশ ও সম্প্রচারের উপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করেছে বেঙ্গালুরুর আদালত। মঙ্গলবার বেঙ্গালুরুর ১৯তম অতিরিক্ত সিটি সিভিল অ্যান্ড সেশনস আদালতের বিচারক বি পুষ্পাঞ্জলি এই নির্দেশ দেন। নির্দেশে সংশ্লিষ্ট পক্ষগুলিকে ভিডিয়োটি প্রকাশ, সম্প্রচার, আপলোড, শেয়ার বা অন্য কোনও উপায়ে ছড়িয়ে দিতে নিষেধ করা হয়েছে।

সিদ্দারামাইয়ার অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর ভাবমূর্তি নষ্ট করতেই ভিডিয়োটি ছড়ানো হচ্ছে। এই ঘটনাকে চরিত্রহননের চেষ্টা বলে বর্ণনা করেছেন তিনি। পাশাপাশি, ভিডিয়ো ঘিরে ওঠা অভিযোগের সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলেও জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়ে বেঙ্গালুরুর পুলিশ কমিশনারের দ্বারস্থও হয়েছেন তিনি।

ভিডিয়োটি ২০২৩ সালে রেকর্ড করা হয়েছিল (যদিও তার সত্যতা যাচাই করেনি সংবাদ কলকাতা টিভি)। সম্প্রতি স্থানীয় কয়েকটি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হয়। সেই সময় সিদ্দারামাইয়া কর্নাটক বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বি এস ইয়েদিয়ুরাপ্পা। যদিও সিদ্দারামাইয়া ভিডিওটির সঙ্গে কোনও ধরনের সংযোগ থাকার কথা অস্বীকার করেছেন।

আরও খবর :  যন্তর মন্তরে জাতীয় পতাকা উড়িয়ে বিক্ষোভ দেখানো অপরাধ নয় : রাহুল

এই ঘটনাকে কেন্দ্র করে কর্নাটকের রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী তথা জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী এই বিতর্কে উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারকে নিশানা করেছেন। সম্প্রতি স্টিং অপারেশনের মাধ্যমে কংগ্রেসের মন্ত্রীদের নিশানা করা হতে পারে বলে শিবকুমার যে সতর্কবার্তা দিয়েছিলেন, তা টেনেই তাঁকে আক্রমণ করেছেন কুমারস্বামী। তাঁর অভিযোগ, এই ধরনের অভিযানের নেপথ্যে শিবকুমারের ভূমিকা রয়েছে।

বিতর্কের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন কুমারস্বামী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছেও বিষয়টি উত্থাপন করবেন বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে, শিবকুমার জানিয়েছেন, তদন্ত হলে প্রয়োজনীয় নথি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে তিনি প্রস্তুত। তাঁর বক্তব্য, অভিযোগের তদন্ত হোক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রমাণ জমা দিন।সিদ্দারামাইয়ার ছেলে তথা কর্নাটকের মন্ত্রী যাথীন্দ্র সিদ্দারামাইয়া ভিডিয়োটিকে ভুয়ো বলে দাবি করেছেন। তাঁর অভিযোগ, বাবার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই এই ফুটেজ ছড়ানো হয়েছে। ভিডিয়ো প্রচারে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে অভিযোগও দায়ের হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Latest News

মাদকবিরোধী কর্মী খুনে অভিযুক্তের বাড়িতে বুলডোজার! পুড়ল ওষুধের দোকানও

ওয়েব ডেস্ক : মাদকবিরোধী কর্মী পরবিন্দর সিং ঝোটার (Parwinder Singh Jhota) হত্যাকাণ্ড ঘিরে উত্তপ্ত পাঞ্জাবের (Punjab) মানসা। খুনের ঘটনায়...

More Articles Like This