পাকিস্তানে প্রকাশ্যে গুলিতে ঝাঁজরা লস্কর কমান্ডার!

Must Read

ওয়েব ডেস্ক : পাকিস্তানের (Pakistan) পঞ্জাব প্রদেশে দিনের আলোয় খুন লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ওই ভিডিয়ো। জানা গিয়েছে, নিহত ব্যক্তি ইমরান। তাঁকে লক্ষ্য করেই কি সুপরিকল্পিত হামলা চালানো হয়েছে? আর হামলার নেপথ্যে কে? এই প্রশ্নগুলিই এখন ঘুরছে বিভিন্ন মহলে।

ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি চত্বরের ফটক দিয়ে মোটরবাইক নিয়ে বেরিয়ে আসছেন এক ব্যক্তি। সেই সময় সাদা পোশাক পরা এক বন্দুকধারী তাঁর দিকে এগিয়ে গিয়ে গুলি চালাতে শুরু করে। গুলির মুখে মোটরবাইক নিয়ে পালানোর চেষ্টা করেন ওই ব্যক্তি। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান তিনি। এরপরেও হামলাকারী গুলি চালিয়ে যান বলে ভিডিয়োয় দেখা যাচ্ছে। পরে ব্যাগ থেকে আরেকটি আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালানোর পর ঘটনাস্থল ছেড়ে চলে যায় ওই বন্দুকধারী। ফুটেজের শেষাংশে আক্রান্ত ব্যক্তিকে রাস্তায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

আরও খবর : পানামায় ফের শক্তিশালী ভূমিকম্প

সম্প্রতি পাকিস্তানে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের হামলায় ৩০ জনেরও বেশি লস্কর জঙ্গি নিহত হয়েছে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে রিজওয়ান হানিফ নামে এক লস্কর জঙ্গির ভিডিয়ো। সেখানে তার দাবি, গত তিন থেকে চার বছরে নিষিদ্ধ সংগঠনটির অসংখ্য সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। আবার আরও একজনকে শেষ করেছে অজ্ঞাত পরিচয় ব্যক্তি।

Latest News

মাদকবিরোধী কর্মী খুনে অভিযুক্তের বাড়িতে বুলডোজার! পুড়ল ওষুধের দোকানও

ওয়েব ডেস্ক : মাদকবিরোধী কর্মী পরবিন্দর সিং ঝোটার (Parwinder Singh Jhota) হত্যাকাণ্ড ঘিরে উত্তপ্ত পাঞ্জাবের (Punjab) মানসা। খুনের ঘটনায়...

More Articles Like This