স্থগিত হল আইপিএল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক! হঠাৎ কেন সিদ্ধান্ত বদল বিসিসিআইয়ের?

Must Read

ওয়েব ডেস্ক : আইপিএলের আগামী মরসুম ঘিরে গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বৃহস্পতিবার, ১৫ অক্টোবর মুম্বইয়ে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিক, সিইও, আয়োজক রাজ্য সংস্থার প্রতিনিধি এবং সম্প্রচারকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসার কথা ছিল বোর্ডের। কিন্তু শেষ মুহূর্তে সেই বৈঠক পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া জানিয়েছেন, বৈঠকের নতুন তারিখ ও স্থান পরে জানানো হবে।

বিসিসিআই সূত্রে খবর, ১৫ অক্টোবর নয়াদিল্লিতে ভারতীয় পুরুষ ও মহিলা দলকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে দুই দলের সোনাজয়ী পারফরম্যান্সের জন্য এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে বিসিসিআই কর্তাদের উপস্থিত থাকার কথা। সেই কারণেই মুম্বইয়ে নির্ধারিত বৈঠকে বোর্ডের শীর্ষ কর্তাদের পক্ষে উপস্থিত থাকা কঠিন হয়ে পড়ছে।

আরও খবর :  লিঙ্কডইনে অভিষেক বিরাট কোহলির! ক্রিকেটের পর এবার বড় লক্ষ্যের পথে তারকা

বিসিসিআই সচিব আরও জানিয়েছেন, বিভিন্ন অংশীদার সংস্থার তরফেও বৈঠক পিছিয়ে দেওয়ার অনুরোধ এসেছিল। সকলের উপস্থিতি নিশ্চিত করতেই বৈঠক স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দিনক্ষণ ও স্থান চূড়ান্ত হলে তা জানিয়ে দেওয়া হবে।

Latest News

২০৩০ বিশ্বকাপের ১০৪টি ম্যাচই নেটফ্লিক্সে! সব খেলা দেখতে কি গুনতে হবে টাকা?

ওয়েব ডেস্ক : বিশ্বকাপ ফুটবল (Football world cup 2026) দেখার অভিজ্ঞতায় বড় বদল আসতে চলেছে । ২০৩০ সালের ফিফা...

More Articles Like This