শেয়ার বাজারে ষাঁড়ের দৌড়! একদিনেই সেনসেক্স বাড়ল ১১০৯ পয়েন্ট

Must Read

ওয়েব ডেস্ক : টানা পতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল দেশের শেয়ার বাজার (Share Market)। উৎসবের মরশুমের আগে দালাল স্ট্রিটে ফিরল বুলদের দাপট। একদিনেই ১১০৯ পয়েন্ট বাড়ল সেনসেক্স। অন্যদিকে নিফটির উত্থান ৩৫৯ পয়েন্টেরও বেশি। বাজারের এই ঊর্ধ্বমুখী গতিতে একদিনে বিনিয়োগকারীদের সম্পদ বাড়ল প্রায় ৪.১২ লক্ষ কোটি টাকা।

বাজার বন্ধের সময় সেনসেক্স (Sensex) পৌঁছয় ৭৩,০৩৩.৭৮ পয়েন্টে। আগের দিনের তুলনায় সূচকটি বাড়ে ১.৫৪ শতাংশ। অন্যদিকে নিফটি ৩৫৯ পয়েন্টের বেশি বেড়ে থামে ২২,৭২১.৯৫ পয়েন্টে। শতাংশের হিসাবে নিফটির উত্থান ১.৬০ শতাংশ।

আরও খবর : ইউপিআই পেমেন্টে চার্জ চালুর দিন পিছোল, কবে থেকে কার্যকর হবে নতুন নিয়ম?

বাজার বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগকারীদের আস্থা ফেরার পিছনে একাধিক কারণ কাজ করেছে। দীর্ঘমেয়াদি মূলধনি লাভ কর এবং সিকিউরিটিজ লেনদেন কর নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মন্তব্য বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের শেয়ারে কেনাকাটা এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমাও বাজারকে উপরের দিকে তুলতে সাহায্য করেছে।

গত কয়েক সপ্তাহ ধরে একাধিক কারণে চাপে ছিল ভারতীয় শেয়ার বাজার। মধ্যপ্রাচ্যে ইরান-আমেরিকা সংঘাত এবং সৌদি আরব-হাউথি সংঘর্ষের জেরে আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা বেড়েছে। হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহণ স্বাভাবিক না হওয়ায় অপরিশোধিত তেলের দাম নিয়েও উদ্বেগ রয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ তেল আমদানিকারক দেশ ভারত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে দেশের অর্থনীতি ও শেয়ার বাজারে তার প্রভাব পড়তে পারে। তবে একদিনের এই বড় উত্থান বাজারে স্থায়ী স্বস্তি ফিরেছে।

Latest News

লিঙ্কডইনে অভিষেক বিরাট কোহলির! ক্রিকেটের পর এবার বড় লক্ষ্যের পথে তারকা

ওয়েব ডেস্ক : ক্রিকেটের মাঠে তাঁর সাফল্য নিয়ে নতুন করে কিছু বলার নেই। এবার ব্যবসার দুনিয়ায় নিজের লক্ষ্য স্পষ্ট...

More Articles Like This