ইউপিআই পেমেন্টে চার্জ চালুর দিন পিছোল, কবে থেকে কার্যকর হবে নতুন নিয়ম?

Must Read

ওয়েব ডেস্ক : ইউপিআই পেমেন্ট নিয়ে নতুন সিদ্ধান্ত নিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NCPI)। দীপাবলির আগে ব্যবসায়ীদের কথা মাথায় রেখে ২০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউপিআই লেনদেনে চার্জ চালুর সময় পিছিয়ে দেওয়া হয়েছে। আগে ১৫ অক্টোবর থেকে এই নিয়ম চালুর কথা ছিল। এখন দীপাবলির পর তা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঠিক কবে থেকে নতুন নিয়ম চালু হবে, তা পরে জানানো হবে।

নতুন নিয়ম অনুযায়ী, ২০০০ টাকার বেশি নির্দিষ্ট ব্যবসায়িক ইউপিআই লেনদেনে ০.৪ শতাংশ হারে চার্জ নেওয়ার প্রস্তাব রয়েছে। অর্থাৎ, ২০০০ টাকা পেমেন্টে ৮ টাকা এবং ১০ হাজার টাকা পেমেন্টে ৪০ টাকা চার্জ হতে পারে। তবে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে চার্জের পরিমাণ আলাদা হবে।

আরও খবর :  মাদক বিক্রির অভিযোগে ওষুধের দোকানদারকে প্রশ্ন, লাইভ চলাকালীন খুন মাদকবিরোধী কর্মী

এই চার্জ দিতে হবে ব্যবসায়ীদের। সাধারণ গ্রাহকদের কাছ থেকে সরাসরি এই টাকা নেওয়ার কথা নয়। ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে ইউপিআই লেনদেন এবং অধিকাংশ দৈনন্দিন ইউপিআই পেমেন্ট আগের মতোই বিনামূল্যে থাকবে বলে কেন্দ্র জানিয়েছে।

কেন্দ্রের দাবি, ইউপিআই ব্যবস্থা চালাতে বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হয়। সাইবার নিরাপত্তা, জালিয়াতি রোধ এবং পেমেন্ট পরিষেবা সচল রাখতে এই অর্থ প্রয়োজন। সেই খরচের একটি অংশ মেটাতেই নতুন চার্জ চালুর পরিকল্পনা করা হয়েছে। তবে ছোট ব্যবসায়ীদের একাংশের আশঙ্কা, নতুন চার্জ চালু হলে তাঁদের খরচ বাড়বে। সেই অতিরিক্ত খরচ সামলাতে কিছু ব্যবসায়ী পণ্যের দাম বাড়াতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে।

Latest News

বন্ধ চা বাগানের শ্রমিকদের পুজোর উপহার, পরিবার পিছু ৫ হাজার টাকা ও ৫০ কেজি অতিরিক্ত চাল

ওয়েব ডেস্ক : উৎসবের মরশুমে উত্তরবঙ্গের বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

More Articles Like This