রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

Must Read

ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিয়ে মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানি মামলায় আপাতত স্বস্তি পেলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। মহারাষ্ট্রের একটি নিম্ন আদালতে তাঁর বিরুদ্ধে চলা মামলার পরবর্তী কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি অপরেশ কুমার সিংয়ের বেঞ্চ এই নির্দেশ দেয়। একই সঙ্গে মহারাষ্ট্র সরকার এবং মামলার অভিযোগকারীকে নোটিস পাঠিয়ে চার সপ্তাহের মধ্যে জবাব চাওয়া হয়েছে।

ঘটনা সূত্রপাত ২০১৯ সালে কর্নাটকের নির্বাচনী জনসভায় রাহুল বলেছিলেন, “সব চোরেদের পদবি কেন মোদি হয়? নীরব মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি।” এই মামলায় রাহুল গান্ধীর বিরুদ্ধে জারি হওয়া সমন বাতিল করতে অস্বীকার করেছিল বম্বে হাইকোর্ট। গত ৮ সেপ্টেম্বর দেওয়া সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে আবেদন জানান কংগ্রেস নেতা। তাঁর হয়ে আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি শীর্ষ আদালতের আগের কয়েকটি রায়ের উল্লেখ করে জানান, এই বিষয়ে আইনি অবস্থান স্পষ্ট।

আরও খবর : রামলীলায় সভা করতে দিনে গুনতে হবে ১ লাখ ২১ হাজার!

অভিযোগকারীর দাবি, প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে রাহুলের বক্তব্য মানহানিকর ছিল। তাঁর অভিযোগ, ওই মন্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে যুক্ত বিজেপির সদস্য এবং ভারতীয় নাগরিকদের বিরুদ্ধেও সরাসরি অভিযোগ তোলা হয়েছিল। এরপর ২০১৯ সালে গিরগাঁওয়ের এক ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগের ভিত্তিতে রাহুল গান্ধীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয়। সেই নির্দেশের বিরুদ্ধে বম্বে হাই কোর্টে আবেদন করেছিলেন তিনি। কিন্তু হাই কোর্ট তাঁর আবেদন খারিজ করে দেয়। যদিও ২০২১ সালের একটি নির্দেশ বহাল রেখে নিম্ন আদালতকে ছয় সপ্তাহের জন্য শুনানি পিছিয়ে দেওয়ার কথা জানানো হয়েছিল, যাতে রাহুল সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ পান।

মঙ্গলবার শীর্ষ আদালত জানায়, সংশ্লিষ্ট পক্ষগুলিকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে। ততদিন মহারাষ্ট্রের নিম্ন আদালতে মামলার পরবর্তী কার্যক্রম স্থগিত থাকবে।

Latest News

‘দল ছাড়তে হবে, নয়তো অবসর’! যুবরাজ-গম্ভীরদের কেরিয়ার কেন দ্রুত শেষ হয়েছিল, জানালেন প্রাক্তন নির্বাচক

ওয়েব ডেস্ক : ‘দল ছাড়তে হবে, নয়তো অবসর নিতে হবে’ ভারতীয় ক্রিকেটের একাধিক কিংবদন্তির জাতীয় দলের কেরিয়ার শেষ হওয়া...

More Articles Like This