পানামায় ফের শক্তিশালী ভূমিকম্প

Must Read

ওয়েব ডেস্ক : ফের শক্তিশালী ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল পানামা (Panama)। শুক্রবারের ভয়াবহ কম্পনের কয়েক দিনের মধ্যেই সোমবার স্থানীয় সময়ে নতুন করে ভূমিকম্প অনুভূত হয়। ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভারতীয় সময় ভোরে পানামায় ৬.১ মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। নতুন করে এই কম্পনের জেরে ওই অঞ্চলে ভূমিকম্পের পরবর্তী কম্পন নিয়ে উদ্বেগ বেড়েছে।

এর আগে গত ৯ অক্টোবর পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সেই কম্পনে দেশের বিভিন্ন এলাকায় বাড়িঘর, রাস্তা, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র ও সরকারি ভবনের ক্ষয়ক্ষতি হয়। একাধিক জায়গায় মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থাও ঘোষণা করে পানামা সরকার। গত শুক্রবারের ভূমিকম্পের পর থেকে একের পর এক কম্পন অনুভূত হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরবর্তী কম্পনের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। কয়েকটি কম্পনের মাত্রাও ছিল যথেষ্ট বেশি। ফলে নতুন করে ভূমিকম্পের খবর সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

আরও খবর :  বিশ্বের ধনী দেশগুলির দরিদ্রতম ১০ শতাংশের আয়ও ভারতের ধনীতম ১০ শতাংশের চেয়ে বেশি!

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে লস সান্তোস, কোকলে, ভেরাগুয়াস ও হেরেরা প্রদেশ। সরকারি তথ্য অনুযায়ী, প্রায় ৯০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ২৭ জন আহত হয়েছেন। তবে নতুন করে হওয়া কম্পনে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পরিস্থিতির উপর নজর রাখছেন উদ্ধারকারী ও প্রশাসনিক আধিকারিকরা।

ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকার বাড়িঘর ও পরিকাঠামো পরীক্ষা করে দেখার কাজ চলছে। নিরাপত্তার কারণে বিভিন্ন জায়গায় সতর্কতামূলক পদক্ষেপও করা হয়েছে। নতুন কম্পনের পরে আরও কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।

Latest News

রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিয়ে মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানি মামলায় আপাতত স্বস্তি পেলেন লোকসভার...

More Articles Like This