ছয় রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

Must Read

ওয়েব ডেস্ক : দেশের ছয়টি রাজ্যে রাজ্যপাল পদে রদবদল করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। সোমবার রাষ্ট্রপতি ভবনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, চারটি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করা হয়েছে। পাশাপাশি কেরল (Kerala) ও তামিলনাড়ুর (Tamilnadu) রাজ্যপাল পদেও পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়োগগুলির মধ্যে রয়েছেন ওম প্রকাশ মাথুর, রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর, দুষ্যন্ত গৌতম, ব্রজ মোহন রাম, সুধা যাদব এবং ঢাল সিং বিসেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সিকিমের (Sikkim) বর্তমান রাজ্যপাল ওম প্রকাশ মাথুরকে কেরলের রাজ্যপাল করা হয়েছে। কেরলের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর এবার তামিলনাড়ুর দায়িত্ব সামলাবেন। এত দিন তিনি কেরলের পাশাপাশি তামিলনাড়ুর অতিরিক্ত দায়িত্বেও ছিলেন।

আরও খবর :  জ্ঞানেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা রাহুলের, মঙ্গলবার শুনানির সম্ভাবনা

অন্যদিকে, সিকিমের নতুন রাজ্যপাল হয়েছেন দুষ্যন্ত গৌতম। ওড়িশার (Odisha) রাজ্যপাল পদে নিয়োগ করা হয়েছে ব্রজ মোহন রামকে। কর্নাটকের (Karnataka) নতুন রাজ্যপাল হচ্ছেন সুধা যাদব এবং উত্তরাখণ্ডের (Uttarakhand) দায়িত্ব দেওয়া হয়েছে ঢাল সিং বিসেনকে। রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট রাজ্যগুলিতে নতুন রাজ্যপালদের নিয়োগ তাঁরা দায়িত্ব গ্রহণ করার দিন থেকে কার্যকর হবে।

Latest News

রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিয়ে মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানি মামলায় আপাতত স্বস্তি পেলেন লোকসভার...

More Articles Like This