পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা, সাংসদ এবং বিরোধী নেতাদের চা-চক্রে আমন্ত্রণ রাহুলের

Must Read

ওয়েব ডেস্ক : ভোট চুরির অভিযোগ এবং বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর বিতর্কে আন্দোলনের পরবর্তী রণকৌশল ঠিক করতে বিরোধী জোটের সাংসদদের চা-চক্রে আমন্ত্রণ জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। মঙ্গলবার, ১৩ অক্টোবর বিকেল ৪টেয় নয়াদিল্লিতে তাঁর বাসভবনে এই বৈঠক হওয়ার কথা। বিরোধী জোটের সাংসদদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধি এবং ছাত্র সংগঠনগুলিকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে সূত্রের খবর।

বৈঠকের আগে ইন্ডি জোটের (INDIA Bloc) নেতারা যৌথ সাংবাদিক বৈঠক সূত্রের খবর, ভোট চুরির অভিযোগে যৌথ আন্দোলনের কর্মসূচি তৈরি করা এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি আরও জোরালো করা নিয়ে আলোচনা হতে পারে। রাহুল গান্ধীর তরফে পাঠানো আমন্ত্রণবার্তায় সোমবারের মিছিল ও আদালতে আবেদন জমা দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে যৌথ সাংবাদিক বৈঠকের পর চা-চক্রে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বিরোধী নেতাদের।

আরও খবর :  জ্ঞানেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা রাহুলের, মঙ্গলবার শুনানির সম্ভাবনা

সোমবারের মিছিলে বিরোধী জোটের একাধিক শীর্ষ নেতা অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিআই নেতা ডি রাজা, সিপিএম নেতা এম এ বেবি, আরজেডি নেতা তেজস্বী যাদব এবং এনসিপি-এসসিপি নেত্রী সুপ্রিয়া সুলে। পতাকা ও পোস্টার হাতে দিল্লির কনট প্লেস এলাকায় মিছিলে শামিল হন বহু মানুষ।

মিছিল চলাকালীন ভগবান দাস রোডের একটি ব্যারিকেড পার হন বিক্ষোভকারীরা। তবে পরের ব্যারিকেডে তাঁদের আটকে দেওয়া হয়। পরে বিরোধী জোটের শীর্ষ নেতারা সুপ্রিম কোর্টে গিয়ে যৌথ আবেদন জমা দেন।

এদিকে, এই ইস্যুতে বিরোধী দলনেতাদের সঙ্গে দেখা করার অনুরোধ খারিজ করেছেন দেশের প্রধান বিচারপতি। বিষয়টি বিচারাধীন থাকায় তাঁদের সঙ্গে বৈঠক করা সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন। এই পরিস্থিতিতে রাহুল গান্ধীর বাসভবনে চা-চক্রের বৈঠককে বিরোধী জোটের পরবর্তী কর্মসূচি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Latest News

‘দল ছাড়তে হবে, নয়তো অবসর’! যুবরাজ-গম্ভীরদের কেরিয়ার কেন দ্রুত শেষ হয়েছিল, জানালেন প্রাক্তন নির্বাচক

ওয়েব ডেস্ক : ‘দল ছাড়তে হবে, নয়তো অবসর নিতে হবে’ ভারতীয় ক্রিকেটের একাধিক কিংবদন্তির জাতীয় দলের কেরিয়ার শেষ হওয়া...

More Articles Like This