যন্তর মন্তরে আর প্রতিবাদ কর্মসূচি পালন করা যাবে না! প্রতিবাদের জন্য নতুন তিনটি জায়গা চিহ্নিত করল কেন্দ্র

Must Read

ওয়েব ডেস্ক : রাজধানী দিল্লিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির নির্দিষ্ট স্থান নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ( Ministry of Home Affairs)। এতদিন প্রতিবাদের জন্য নির্ধারিত জায়গা হিসেবে ব্যবহৃত হয়ে আসা যন্তর-মন্তরকে (Jantar Mantar) সেই তালিকা থেকে বাদ দেওয়া হল। পরিবর্তে, বিক্ষোভ ও ধরনা কর্মসূচির জন্য তিনটি নতুন জায়গা চিহ্নিত করা হয়েছে। সেগুলি হল রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি গ্রাউন্ড। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন একটি কমিটির সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমার যন্তর-মন্তরকে (Jantar Mantar) নির্দিষ্ট বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ জারি করেছেন। নির্দেশে বলা হয়েছে, কমিটির সুপারিশ মেনে যন্তর-মন্তরের বিক্ষোভস্থল হিসেবে স্বীকৃতি প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি গ্রাউন্ডকে প্রতিবাদ ও বিক্ষোভ আয়োজনের নতুন স্থান হিসেবে নির্দিষ্ট করা হয়েছে।

আরও খবর :  জ্ঞানেশ-এসআইআর ইস্যুতে সাক্ষাতে ‘না’ প্রধান বিচারপতির

নতুন জায়গাগুলিতে কীভাবে বিক্ষোভ বা অবস্থান কর্মসূচি করা যাবে, তা নিয়ে পৃথক নির্দেশিকা জারি করবে দিল্লি পুলিশ। বিক্ষোভ আয়োজনের নিয়মকানুন, অনুমতি সংক্রান্ত শর্ত এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় সেই নির্দেশিকায় উল্লেখ থাকবে বলে জানানো হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে এসআইআর বিতর্কের মধ্যে দিল্লির কেন্দ্রীয় এলাকায় বিরোধী জোট ইন্ডি এবং ককরোচ জনতা পার্টির বিক্ষোভ চলছে। সেই আবহেই বিক্ষোভের নির্দিষ্ট স্থান বদলের সিদ্ধান্ত সামনে এল। এ নিয়ে এখনও বিরোধীদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Latest News

দিল্লি থেকে আমদাবাদে সরছে না ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে! জল্পনায় জল ঢালল বিসিসিআই

ওয়েব ডেস্ক : ভারত-শ্রীলঙ্কা এক দিনের আন্তর্জাতিক ম্যাচের ভেন্যু পরিবর্তন নিয়ে তৈরি হওয়া জল্পনায় ইতি টানল ভারতীয় ক্রিকেট বোর্ড...

More Articles Like This